শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে সামরিক বিমান সি-১৭ এ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

শনিবার (২ আগস্ট) ইমিগ্রেশন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়। যারই ধারাবাহিকতায় বাংলাদেশি অবৈধ অভিবাসীদেরও ফেরত পাঠাতে শুরু করে যুক্তরাষ্ট্র। দফায় দফায় এখন পর্যন্ত একশরও বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এ দফায় নতুন করে আরও ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে।

ওয়াশিংটনের একটি সূত্র জানায়, ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে কয়েকজনের নাগরিকত্ব যাচাই ও নথিপত্র জটিলতা রয়েছে। যাদের এ ধরনের সমস্যা রয়েছে তাদের দেশে ফিরতে ভোগান্তি হচ্ছে কিছুটা। এর আগে যারা ফিরেছেন তাদের কেউ কেউ কমার্শিয়াল ফ্লাইটেও এসেছেন, তবে এ দফায় যাদের ফেরত পাঠানো হচ্ছে তাদের সবাই আসছেন যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমানে।

ফেরত পাঠানোদের নাগরিকত্ব যাচাই ও নথি জটিলতা: বাংলাদেশ সরকারের সহযোগিতায় আটক ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করে ফেরত পাঠানো হচ্ছে। এক্ষেত্রে যাদের বৈধ পাসপোর্ট রয়েছে, তাদের দ্রুত ফেরত পাঠানো হচ্ছে। মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদের জন্য বাংলাদেশ মিশন থেকে একমুখী ট্রাভেল পারমিট (TP) ইস্যু করা হচ্ছে। আর যাদের কোনো পরিচয়পত্র নেই, তাদের নাগরিকত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করে TP দেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনেরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী