সেপ্টেম্বর, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

শেখ আমিনুর হোসেন : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫জন ও আহত একজনের পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ‘২৫) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর চেয়ারম্যান মোঃ আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। সতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিআরটিএ খুলনা ও বরিশাল বিভাগীয় পরিচালকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে সাইকেল র্যালি

নিজস্ব প্রতিনিধি : অধিকার ,কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র এবং একটি পরিপূর্ণ জীবনের জন্য গণহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নবায়নযোগ্য জ্বালানি অধিকার আদায়ের লক্ষ্যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) এর সহযোগিতায় সুন্দরবন ফাউন্ডেশন ও আনন্দ সংস্থার আয়োজনে সাইকেল র্যালি করা হয়েছে। মূল দাবি, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানো, কয়লা, তেল ও গ্যাসের পরিবর্তে সৌর, বায়ু, বায়োগ্যাস, জলবিদ্যুৎ ইত্যাদি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারবিস্তারিত পড়ুন
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি

নির্বাচনকালীন দায়িত্ব পালনে সক্ষম করতে সারা দেশের দেড় লাখ পুলিশ সদস্যকে বিভিন্ন ভেন্যুতে তিন দিনের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ট্রেনিং অব ট্রেনার্স (টিওটি) কোর্সের তৃতীয় দিনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কোর্স পরিদর্শন শেষে এ কথা বলেন আইজিপি। গত ১৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই কোর্সটি শুরু হয়। এই প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে গুরুত্বারোপ ড. ইউনূসের

বাংলাদেশকে টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিতে পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে দ্রুত অগ্রসর হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ আর জীবাশ্ম জ্বালানির ওপর দীর্ঘমেয়াদি নির্ভরশীল থাকতে পারে না। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ ও তার সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের এখনইবিস্তারিত পড়ুন
নিম্নকক্ষ আসন ভিত্তিক, উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে : বদিউল আলম মজুমদার

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি এটা হওয়া দরকার। আমরা আশাবাদী যে, নির্বাচনী তরী ভিড়বে। ঐক্যমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে।’ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংবাদিকাদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়েবিস্তারিত পড়ুন
শ্রীলঙ্কার জয়ে ‘সুপার ফোরে বাংলাদেশ’

শেষ মুহূর্ত পর্যন্ত দোলাচলে ছিল সমীকরণ। নেট রান রেটের হিসাব কষে কেউ বলছিল বাংলাদেশ ছিটকে গেছে, আবার কারও আশা ছিল শ্রীলঙ্কার হাতে ভরসা রাখলে হয়তো মিলতে পারে সুপার ফোরের টিকিট। শেষ পর্যন্ত সেই ভরসাই কাজে দিল—লঙ্কানদের জয়েই হাসলো বাংলাদেশ। শ্রীলঙ্কার জয়ে ভর করে সুপার ফোরে বাংলাদেশ। এশিয়া কাপের ‘বি’ গ্রুপে সব হিসাব-নিকাশ আটকে ছিল এক ম্যাচে। শ্রীলঙ্কা-আফগানিস্তান লড়াই ঠিক করে দেবে কারা যাবে সুপার ফোরে, আর কে বিদায় নেবে। বাংলাদেশ শ্রীলঙ্কারবিস্তারিত পড়ুন
ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা এখনও চলমান রয়েছে এবং এই আলোচনার মাধ্যমেই রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান আসবে। ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে জামায়াতে ইসলামী ও অন্যান্য দলের বিক্ষোভ কর্মসূচি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রেস সচিব ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংবিস্তারিত পড়ুন
দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ও লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, পূজার আনুষ্ঠানিকতা এখনও শুরু হয়নি, তবে দেশজুড়ে প্রতিটি মণ্ডপে প্রস্তুতির কাজ চলছে। এর মধ্যেই পার্শ্ববর্তী দেশ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, যা নিয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশেরবিস্তারিত পড়ুন
‘বাংলাদেশ-চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে’

বাংলাদেশ-চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ ও চীন তাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে এগিয়ে নিতে একসঙ্গে এগিয়ে যাবে, যা উভয় দেশ ও বিশ্বের জনগণের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনবে।’ গণপ্রজাতন্ত্রী চীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে চীনা দূতাবাস আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এসববিস্তারিত পড়ুন
পেনশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

চাকরি শেষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত জটিলতা নিরসন ও নতুন সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে সরকারি চাকরিজীবী অবসরকালীন পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী অথবা স্বামীও নিয়ম অনুযায়ী পেনশন পাবেন। পাশাপাশি শতভাগ পেনশন সমর্পণকারী কর্মকর্তাদের পেনশন পুনঃস্থাপনের নির্ধারিত অপেক্ষাকাল ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জটিল রোগে আক্রান্ত হলে পেনশনাররাও সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তাবিস্তারিত পড়ুন

