মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
শ্যামনগরে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা মহিলা দল নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো। এ সময় কেক কাটা আলোচনা সভা ও র্যালিসহ বিভিন্ন কার্যক্রম এর মাধ্যমে আরম্বরপূর্ণ অনুষ্ঠান উদযাপিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র অন্যতম সদস্য এডভোকেট আশেক ইলাহি মুন্না, সাবেক ছাত্রনেতা আজিজুরবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রোহিতায় পুকুর থেকে ছাত্রীর অর্ধউ*লঙ্গ লা*শ উদ্ধার

হেলাল উদ্দীন: যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের একটি পুকুর থেকে মাহমুদা সিদ্দিকা নামের ১৩ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীর অর্ধউলঙ্গ লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা জানান- গত সোমবার দুপুরে মাদরাসা থেকে ফেরার পথে বাড়ির পাশে একটি দোকান থেকে মালিকের অনুপস্থিততে প্যাকেটে হাত দিয়ে রুটি নেয় সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী। দোকানের পাশের এক নারী দেখতে পেয়ে চিৎকারবিস্তারিত পড়ুন
বেনাপোলে অ*স্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে স্কুল ছাত্রীকে অ*পহরণের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে মাকে মেরে ৭ম শ্রেনীর এক ছাত্রীকে স্কুলের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে অপহরন করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ১২টার সময় বেনাপোল কাগমারি কিন্ডার গার্ডেন স্কুলের সামনে। এ ঘটনায় অপহরনকারী দূর্বৃত্তদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ হলেও গত ২ দিনে অপহৃত ঐ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পোর্ট থানা পুলিশ। অভিযোগে জানা গেছে, শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের জাহিদ হোসেনর মেয়ে জাকিয়া পারভীন (১৫)বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি, সভা, বৃক্ষরোপন

সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা দলের আয়োজনে সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে শহরের গণমুখী মাঠে এ র্যালি, আলোচনা সভা, কেক কেটা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শেলা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পিএন হাইস্কুল পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পিএন হাইস্কুল এন্ড কলেজ তাৎক্ষণিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাষক মোস্তাক আহম্মেদ। তিনি ৯আগষ্ট দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানটি পরিদর্শসে এসে এপ্লাস প্রাপ্তদের খোজ খবর নেন ও শ্রণী কক্ষপরির্দশন করেন। এর আগে সাতক্ষীরা পিএন হাইস্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও এ প্লাস প্রাপ্তদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। ৯ আগষ্ট মঙ্গলবার দুপুর ১১টার দিকে পিএন হাই স্কুলের হল রুমে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরির সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সদর হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা সিভিল সার্জনের অফিস কক্ষে সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা.মো. আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কৃষি ব্যাংকের তারুণ্যের উৎসব উপলক্ষে গ্রাহক সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কৃষি ব্যাংক সোনাবাড়িয়া বাজার শাখার উদ্যোগে সোনাবাড়িয়া ডিগ্রী কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক সোনাবাড়িয়া বাজার শাখার ব্যবস্থাপক ইমদাদুল হক। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংক খুলনা বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো. আবু হাশেম মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যাবস্থাপক এসএমএ কাইয়ুম, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
নেপালে জেন জি বিক্ষোভ: সাবেক প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীকে পেটালো ক্ষুব্ধ জনতা

নেপালে জেন জি বিক্ষোভকারীদের হামলায় আহত রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা এবং পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা। মঙ্গলবার (৯ সেপ্পেটম্বর) বুধনিলকণ্ঠে তাদের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষোভকারীরা। জানা যায়, বিক্ষোভকারীরা দেউবা দম্পতিকে তাদের বাসভবনে প্রবেশ করে মারধর করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দেউবা দম্পতিকে ঘরের বাইরে লনের মাঝে নিয়ে বসানো হয় এবং নিরাপত্তা প্রহরীদেরবিস্তারিত পড়ুন
ডাকসুর ভোট নিয়ে অভিযোগ, যা বললেন ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে প্রতিটি অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হলে সিনেট ভবনে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় এ কথা বলেনি তিনি। উপাচার্য বলেন, ‘ভোটার এবং প্রার্থী যে কোনো সংখ্যার বিবেচনায় এটি একটি বড় মাপের নির্বাচান। আপনারা সবাই দেখেছেন সারাদিন উৎসবমুখর নির্বাচন হয়েছে। দুই তিনটিবিস্তারিত পড়ুন
বয়স ১৬ হলেই পাওয়া যাবে এনআইডি

১৬ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে নাগরিকদের নিবন্ধন তথ্য নেবে নির্বাচন কমিশন- এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, ‘যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবেন। তাতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারব। এনআইডি পাবেন তারা।’ এছাড়া ভোটারের বয়স ১৮ বছর হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন বলেও জানান আখতার।বিস্তারিত পড়ুন

