মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সিনেট ভবনে উত্তপ্ত বাক্য বিনিময়, ঢাবি ভিসিকে ‘জামায়াতি প্রশাসন’ বলল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের দিনভর ভোটগ্রহণ শেষ। এখন চলছে গণনার কাজ। তবে দিনভর ভোট চলাকালীন বিভিন্ন অভিযোগ তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিনেট ভবনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা তাদের সব অভিযোগ উপচার্যের কাছে তুলে ধরেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের উচ্চবাক্য ও টেবিল চাপড়ে কথা বলতে দেখা যায়। বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো ওই প্রস্তাব গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, ‘আগামী সরকারের মন্ত্রীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী সরকারের মন্ত্রীদের জন্য অর্থ মন্ত্রণালয় গাড়ি কিনছেবিস্তারিত পড়ুন
জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ ভোটগ্রহণ শেষে বিভিন্ন অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলেন তিনি এসব অভিযোগ করেন। ভোট কারচুপির অভিযোগ করে আবিদুল ইসলাম খান বলেন, ‘অমর একুশে হলে গেছি সেখানে কারচুপির প্রমাণ পেয়েছি। রোকেয়া হলেও কথা বলেছি। তারা বলেছে কারচুপি হয়েছে। এটা কোনোভাবে আশা রাখেনি। সকাল থেকে আমাদের পোলিং এজেন্টদেরও কেন্দ্রে ঢুকতে ক্ষেত্রে বাধা প্রদানবিস্তারিত পড়ুন
ব্যাংক একীভূত হলেও গ্রাহকের ভোগান্তি হবে না: অর্থ উপদেষ্টা

ব্যাংক একীভূত হলেও গ্রাহকদের কোনো ভোগান্তি বা আর্থিক ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে, সোমবার (৮ সেপ্টেম্বর) পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করার জন্য সরকার আট সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে। একীভূত ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। এ প্রসঙ্গে উপদেষ্টা জানান, পাঁচটি ইসলামী ব্যাংকবিস্তারিত পড়ুন
এবার নেপালের প্রেসিডেন্টের পদত্যাগ

নেপালে টানা বিক্ষোভ ও সহিংসতার মুখে এবার পদত্যাগ করলেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। দেশে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন ১৯ জন নিহত হওয়ার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মঙ্গলবার বিকেলে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও বিক্ষোভ এখনো থামেনি।বিস্তারিত পড়ুন
আজকের পর থেকে অ্যাপলের ৮টি ডিভাইস বিক্রি বন্ধ

প্রতি বছরের মতো এবারও নতুন আইফোন আসার সঙ্গে সঙ্গে পুরোনো কয়েকটি ডিভাইসের বিদায় ঘটছে অ্যাপলের স্টোর থেকে। আইফোন ১৭ সিরিজের ঘোষণা হওয়ার পর আজ থেকে আটটি জনপ্রিয় পণ্যের বিক্রি বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে চারটি আইফোন, তিনটি অ্যাপল ওয়াচ এবং একটি এয়ারপডস মডেল। আইফোনের লাইনআপ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। ওয়াচ সিরিজ থেকেও বাদ পড়ছে অ্যাপল ওয়াচবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আমন ধান রোপণে লক্ষ্যমাত্রা ছাড়ানোর সম্ভাবনা

চলতি মৌসুমে সাতক্ষীরায় আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৮ হাজার ৬৭০ হেক্টর জমিতে। এর মধ্যে ইতোমধ্যে ৮৬ হাজার ৭৩১ হেক্টরে রোপণ সম্পন্ন হয়েছে। টানা বর্ষণে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিলেও পানি নামার সাথে সাথে রোপণ অব্যাহত রয়েছে। ফলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আমন ধান চাষ হতে পারে বলে আশা করছে কৃষি বিভাগ। সবচেয়ে বেশি জমিতে রোপণ হয়েছে সদর উপজেলায়—১৭ হাজার ৫৮৫ হেক্টরে। কৃষকরা জানান, কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতায়বিস্তারিত পড়ুন
বেত্রবতী হাইস্কুলে শিক্ষকের বিদায় সংবর্ধনা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বছর এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পাওয়া লাইব্রেরিয়ান ও গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদত্যাগ করায় এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। মঙ্গলবার(৯সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। সহকারী শিক্ষক মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংবর্ধিত বিদায়ী শিক্ষক মো.আতাউর রহমান, সহকারীবিস্তারিত পড়ুন
আরাকান আর্মি বেঁচে আছে মাদক বিক্রির ওপর: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মাদকের ওপর বেঁচে আছে, তাদের মূল আয় মাদক থেকে আসে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্ত দিয়ে দেশে বেশি মাদক আসছে এবং মাদক বহনকারীদের ধরা পড়ার হারও বেড়েছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা জানান। সভায় মাদক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘দেখা গেছে মাদকবিস্তারিত পড়ুন
আগামী নির্বাচনে ভোট দেবেন প্রবাসীরা, সর্বাত্মক প্রচেষ্টা আছে: ইসি সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার নিশ্চয়তা দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, প্রবাসীরা এবার আগামী নির্বাচনে ভোট দেবেন, এটুকু আমরা বলতে পারি। সেই জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আখতার আহমেদ বলেন, প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দেবেন; এইটুকু আমরা বলতে পারি ইনশাআল্লাহ। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আছে। তবে কতদিন আগে তারা রেজিস্ট্রেশন করবেন,বিস্তারিত পড়ুন

