মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আমন ধান রোপণে লক্ষ্যমাত্রা ছাড়ানোর সম্ভাবনা

চলতি মৌসুমে সাতক্ষীরায় আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৮ হাজার ৬৭০ হেক্টর জমিতে। এর মধ্যে ইতোমধ্যে ৮৬ হাজার ৭৩১ হেক্টরে রোপণ সম্পন্ন হয়েছে। টানা বর্ষণে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিলেও পানি নামার সাথে সাথে রোপণ অব্যাহত রয়েছে। ফলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আমন ধান চাষ হতে পারে বলে আশা করছে কৃষি বিভাগ।

সবচেয়ে বেশি জমিতে রোপণ হয়েছে সদর উপজেলায়—১৭ হাজার ৫৮৫ হেক্টরে। কৃষকরা জানান, কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতায় তারা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, “কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের চাহিদা অনুযায়ী সার ও কীটনাশক মজুত রাখা হয়েছে।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, গত বছর ৮৮ হাজার ৬৫০ হেক্টরে আমন ধানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল। এ বছর আগাম জাতের ধান বেশি রোপণ হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।

একই রকম সংবাদ সমূহ

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

সাতক্ষীরার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জনবিস্তারিত পড়ুন

মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ওবিস্তারিত পড়ুন

ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান
  • সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?
  • তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ
  • সাতক্ষীরায় বিআরডিবির র‍্যালি ও আলোচনা সভা
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান