মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনা কি বাড়ছে? যে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

রাজধানীসহ সারাদেশে কি হঠাৎ করেই বেড়ে গেছে খুন ও অপহরণের মতো ভয়াবহ অপরাধ? পুলিশ সদর দপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান এমন ইঙ্গিত দিলেও, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দিয়েছেন ভিন্ন এক ব্যাখ্যা। তিনি বলেছেন, ২০২৫ সালে অপরাধের সংখ্যা বেশি দেখা গেলেও এটি মূলত পূর্ববর্তী সরকারের আমলে গোপন থাকা মামলাগুলোর নতুন করে রেকর্ডের ফল। পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২০ মাসে (২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশ-ইন্দোনেশিয়া পেরিয়ে লঙ্কার আগুন নেপালে

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। লঙ্কায় লাগা আগুন ছড়িয়ে পড়ল পুরো এশিয়ায়। বাংলাদেশ পেরিয়ে ইন্দোনেশিয়া, তারপর নেপাল। অধিকার আদায়ের দাবি শেষপর্যন্ত রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের ক্ষোভ আর বঞ্চনার চিৎকার। এক সময়কার স্থিতিশীল দেশ বলে পরিচিত নেপাল এখন অস্থিরতা আর অনিশ্চয়তার মুখে। বাংলাদেশে এক বছর আগেই ছাত্র-যুবকদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে পতন ঘটে ফ্যাসিবাদী সরকারের। সেই আন্দোলনের অনুরণনই এখন যেন প্রতিধ্বনিত হচ্ছে নেপালের রাজপথে। বিক্ষোভের মুখে পদত্যাগ করতেবিস্তারিত পড়ুন
নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দেয়া হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ জরুরি বার্তা দেয় নেপালের বাংলাদেশ দূতাবাস। বার্তায় বলা হয়, নেপালে বর্তমানে বসবাসকারী বা আটকে পড়া সব বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো। একই সঙ্গে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণ ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা প্রদান করা হচ্ছে। এ ছাড়া, যে কোনো জরুরিবিস্তারিত পড়ুন
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন। দেশে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন ১৯ জন নিহত হওয়ার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়। সংবাদমাধ্যমটি বলছে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন বলে তার সচিবালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে। কেপি শর্মা ওলি এক বিবৃতিতে জানিয়েছেন, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন।বিস্তারিত পড়ুন
নেপালে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন

জেন-জি বিক্ষোভকারীদের দাবি মেনে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও নেপালের অনেক এলাকায় নতুন করে বিক্ষোভ দেখা যাচ্ছে। এরই মধ্যে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রাম চন্দ্র পুডেল ও প্রধানমন্ত্রী ওলির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিন বিভিন্ন সড়কে মিছিল ও ঢিল ছোড়াছুড়ির পর রাজধানী কাঠমান্ডুসহ দক্ষিণ এশীয় দেশটির একাধিক এলাকায় কারফিউ জারিবিস্তারিত পড়ুন
সাংবাদিক নির্যাতনের মামলায় সাবেক ডিসি সুলতানার জামিন

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ ও ব্যারিস্টার জিয়াউর রহমান। অন্যদিকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে উপস্থিতবিস্তারিত পড়ুন
স্বদেশ আসকএর উদ্যোগে স্কুল পর্যায়ে নাট্যদল গঠন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্বদেশ আসকএর উদ্যোগে স্কুল পর্যায়ে নাট্যদল গঠন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৫ স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় দাতা সংস্থা জিএফএ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্পের বিদ্যালয় নাট্য দল( বিনাদ) এর সদ্যসদের অরিয়েন্টিশন অনুষ্টিত হয়। অরিয়েন্টিশন কার্যক্রম এ অংশগ্রহন করেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ। ওরিয়েন্টিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:রেজাউল ইসলাম প্রধান শিক্ষক তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও উপস্থিতবিস্তারিত পড়ুন

