মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরাকান আর্মি বেঁচে আছে মাদক বিক্রির ওপর: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মাদকের ওপর বেঁচে আছে, তাদের মূল আয় মাদক থেকে আসে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সীমান্ত দিয়ে দেশে বেশি মাদক আসছে এবং মাদক বহনকারীদের ধরা পড়ার হারও বেড়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা জানান।

সভায় মাদক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘দেখা গেছে মাদক নিয়ে ধরা পড়ার সংখ্যা অনেক বাড়ছে। এতে বোঝা যাচ্ছে মাদক আসতেছে বেশি, ধরা পড়তেছে। কিন্তু একেবারে বন্ধ করতে পারিনি। এখন আবার বিভিন্ন ধরনের নতুন নতুন মাদক বের হচ্ছে। এটা দমন করতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দেবে।’

মিয়ানমার সীমান্ত এলাকায় লাখ লাখ ইয়াবা ধরা পড়ছে বলেও জানিয়েছেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আরাকান আর্মি বেঁচে আছে মাদক বিক্রির ওপরে। তাদের মূল আয়টাই হলো মাদক। যদিও তারা কৃষিতে কিছুটা কনভার্ট করছে। সেদিকে যদি যায়, তাহলে এই জিনিসটি (মাদক) একটু কমে আসবে।’

মিয়ানমারে আরাকান আর্মি পুরো সীমান্ত এলাকা দখল করে নিয়েছে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রশিক্ষণ মডিউল ঠিক করা হয়েছে। অন্য বাহিনীগুলো তাদের ট্রেনিং শুরু করে দিয়েছে।’

সভায় ইলিশ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইলিশের প্রজনন নাকি এবার কম হয়েছে। ভবিষ্যতে হয়তো বাড়বে। এটাকে কীভাবে কী করা যায়, ট্রলার যারা চালায় তারা নতুন ধরনের একটা প্রযুক্তি এনেছে, এমনভাবে মাছ আসে যে পোনা-টোনা কিছুই বাদ পড়ে না। এটা কীভাবে বন্ধ করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।’

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। নির্বাচনের আগে এমন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করবেন- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আগে কোনো একটা ঘটনা ঘটলে রিপোর্টটা পেতে অনেক সময় লাগতো। এখন প্রযুক্তির উন্নতির জন্য সঙ্গে সঙ্গেই একটা জিনিসের খবর পাওয়া যায়। এটা কিন্তু ভালো। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যাও সৃষ্টি করে।’

‘এখনো যে পরিস্থিতি আছে আমার মনে হয় নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ দিলে আমাদের প্রধান উপদেষ্টা যে বলেছেন, সেই অনুযায়ী শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এবং উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটা হবে।’ বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান