সেপ্টেম্বর, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাংবাদিকদের সাথে মতবিনিময় সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. সালাম

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা তথা উপকয়লীয় শ্যামনগর উপজেলার সার্বিক উন্নয়নের পাশপাশি দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কাজ করতে চান সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোঃ আব্দুস সালাম খান। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। একই সাথে জেলার উন্নয়নে তিনি বেশ কিছু দাবি তুলে ধরেন। এ্যাড. মোঃ আব্দুস সালাম খান বলেন, আমি সাতক্ষীরা শ্যামনগরের স্থায়ী বাসিন্দাবিস্তারিত পড়ুন
বেনাপোল চেকপোস্টে কাস্টমসের খামখেয়ালীপনা: কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

ভারতের ভিসা জটিলতার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্ট যাত্রী চলাচল প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কাস্টমসের নানা খামখেয়ালীপনা ও হয়রানি। ফলে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব আদায় ভেঙে পড়েছে। এক সময় প্রতিদিন এই পথে ১০–১২ হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করতেন। সে অনুযায়ী গড়ে এক কোটি টাকা রাজস্ব আসত। কিন্তু গত বছর থেকে ভারত পর্যটক ভিসা বন্ধ এবং মেডিকেল ও বিজনেস ভিসা শিথিল করায় যাত্রী সংখ্যা কমেছে। তারবিস্তারিত পড়ুন
মনিরামপুরে কিশোরীর ম*রদে*হ উদ্ধারের ৩দিন পর ধ*র্ষণ ও হ*ত্যার অভিযোগে মা*মলা, আ*টক-১

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুরে পুকুর থেকে কিশোরীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের তিনদিন পর ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর ‘আত্মহত্যার’ প্রচার চালানো হলেও সন্দেহজনক হওয়ায় পুলিশ ময়নাতদন্তের উদ্যোগ নেয়। শুক্রবার মামলা দায়েরের সন্দেহভাজন হিসেবে এক কলেজছাত্রকে হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ষণ ও হত্যকাণ্ডের শিকার কিশোরী মাদ্রাসাছাত্রী মাহমুদা সিদ্দিকা মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের আরিফুল হকের মেয়ে। সন্দেহভাজন হিসেবে আটক কলেজছাত্র সোহাগ হোসেন (১৮) উপজেলার জয়পুরবিস্তারিত পড়ুন
জাকসুর ২৫টি পদের ২০টিই শিবিরের দখলে, অন্য দলের বিজয়ী হলেন যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হয়েছে। এর মধ্যে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। আর ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম। জাকসু নির্বাচনের ২৫টি পদের মধ্যে জিএস ও দুই এজিএসসহ ২০টিই ছাত্রশিবিরের দখলে। শিবির মনোনীত সমন্বিত শিক্ষার্থী জোট থেকে বিজয়ীরা হলেন- জিএস পদে মাজহারুল ইসলাম, এজিএস পদে ফেরদৌস আলবিস্তারিত পড়ুন
জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) দশম ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। আর ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তাদের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের (৪৯ ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী ফেরদৌস আল হাসান, এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের (৪৮বিস্তারিত পড়ুন
জাকসু কেন্দ্রীয় সংসদে বিজয়ী হলেন যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন তিনি। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দেখা গেছে, জিতু ৩ হাজার ৩৩৪ ভোট পেয়েছেন। আর ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম। তিনি ইংরেজি বিভাগের(৪৮তমবিস্তারিত পড়ুন
জাকসুর হল সংসদে ভিপি-জিএস হলেন যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। হল সংসদের ফল ঘোষণার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ৫টা ৪০ মিনিটে সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা শুরু হয়। এ সময় আলবেরুনি হল সংসদের ফল ঘোষণা করা হয়। ২১ নম্বর (ছাত্র) হলের ভিপি ইবনে শিহাব, জিএস ওলিউল্লাহ মাহাদী এবং এজিএস হয়েছেন তুষার আহমেদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভিপি রাকিবুল ইসলাম, জিএস আলী আহমেদবিস্তারিত পড়ুন
আমাদের অবস্থা এমন, মুসল্লির চেয়ে ইমাম বেশি: গয়েশ্বর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আমাদের অবস্থা এমন, ‘মুসল্লির চেয়ে ইমাম বেশি’। জুলাই বিপ্লবের পর নেতাকর্মীদের আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। যাদের সঙ্গে একসময় জেল খাটলাম, একসঙ্গে থাকলাম তারাও এখন ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এক সুরে কথা বলছেন না। শনিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে হিউম্যান রিসার্চ অ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশন (হিউরাফ) আয়োজিত ‘জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন
রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের মধ্যে আদর্শগত ও রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যটা আমরা যেন ধরে রাখি। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় রাজনৈতিক বিভিন্ন দলের প্রতি এই আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এ অনুষ্ঠানের আয়োজন করে। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের রাষ্ট্রটার ৫৪ বছর হয়ে গেছে। যদি আমরা স্ট্যাবল একটা রাষ্ট্রবিস্তারিত পড়ুন
দুর্গাপূজায় শিক্ষা প্রতিষ্ঠান ১২ দিন, সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৪ দিনের ছুটি

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। শারদীয় দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি পাবেন তারা। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি। আর ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি। পরের দুদিন ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিনের ছুটি মিলবে সরকারি কর্মচারীদের।বিস্তারিত পড়ুন

