সেপ্টেম্বর, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস

আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নায়িকা অপু বিশ্বাস। একাধিকবার দলটির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেছিলেন তিনি। এবার বিএনপির সমাবেশে যোগ দিলেন এই অভিনেত্রী, ভোট চাইলেন এক নেতার পক্ষে। ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কুষ্টিয়ার খোকসা উপজেলায় জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় অপু বিশ্বাসের সঙ্গে ছিলেন অভিনেতা নিরব হোসেন। নিরব-অপুকে আমন্ত্রণ জানান খোকসাবিস্তারিত পড়ুন
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ধনকুবের অনুতিন চার্নভিরাকুল

ব্যবসায়ী ধনকুবের অনুতিন চার্নভিরাকুলকে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। গত সপ্তাহে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হওয়ার পর শুক্রবার (৫ সেপ্টেম্বর) এই পরিবর্তন এলো। এ নিয়ে দুই বছরের মধ্যে তৃতীয়বারের মতো নতুন প্রধানমন্ত্রী পেলো দেশটি। অনুতিনের ভুমজাইথাই পার্টি সিনাওয়াত্রাদের দল ফিউ থাই নেতৃত্বাধীন জোট থেকে সরে এসে সংসদে পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে সক্ষম হয়। তবে দেশটির রাজনৈতিক অনিশ্চয়তা এখনো কাটেনি, কারণ সাম্প্রতিক বছরগুলোতে আদালতের রায় ওবিস্তারিত পড়ুন
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভা*ঙচুর-অ*গ্নিসংযোগ

রাজধানীর কাকরাইলে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর চলছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরপরই কিছু লোক জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয়ের বিভিন্ন অংশে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পুলিশ পর্যায়ক্রমে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে কার্যালয়ের পাশেবিস্তারিত পড়ুন
আলুর দাম বৃদ্ধির আভাস দিয়ে যা বললেন বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী এক মাসের ভেতরে আলুর দাম কিছুটা বাড়তে পারে। আমরা আলু রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি এবং রপ্তানিতে সহযোগিতা করছি। চাহিদা তৈরির চেষ্টা করা হচ্ছে। আলু রপ্তানির লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে। এই পদক্ষেপের মাধ্যমে চাষি ও ক্রেতা উভয়ের স্বার্থ সুরক্ষিত রাখা হবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জয়পুরহাটের আক্কেলপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বশিরউদ্দীন বলেন, হিমাগার কর্তৃপক্ষ বা কোনো অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করার চেষ্টা করলে তাদেরবিস্তারিত পড়ুন
আধুনিক বাংলাদেশ বিনির্মাণে স্বপ্নের কথা জানালেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে। মানবিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে। ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য।’ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী কারও তেলা মাথায় তেল দেবে না জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের কোনোবিস্তারিত পড়ুন
দিদি ৈ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম; ৬ মাস আ.লীগ, ৬ মাস বিএনপি : পরীমনি

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অপু বিশ্বাসের বিএনপির অনুষ্ঠানে হাজির হওয়া সহজভাবে নেননি বিনোদন অঙ্গনের অনেকেই। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিএনপিসহ শোবিজের অনেকেই ঘটনার নিন্দা জানিয়েছেন। ফোড়ন কেটে পরীমণি লিখেছেন, দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। ৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ফেসবুক পরীমণি লিখেছেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামীলীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিসবিস্তারিত পড়ুন
বলছেন উপদেষ্টারা
টেলিকমিউনিকেশন লাইসেন্সিং নীতিমালা যুগান্তকারী পদক্ষেপ

‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি-২০২৫’ বাংলাদেশের জন্য যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিমালাটি অনুমোদনকালে তারা এমন অভিমত দেন। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ওই দিন বিকেলে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সেই সঙ্গে তিনি নীতিমালাটি সম্পর্কে বিস্তারিতবিস্তারিত পড়ুন
হাতকড়া-শেকল পরিয়ে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

হাতকড়া ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তাদের বহনকারী বিশেষ ভাড়া করা বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রানওয়ে পর্যন্ত শেকল পরিয়েই তাদের আনা হয়েছে। এরপর রানওয়ে থেকে শেকল খুলে অ্যারাইভাল গেটে আনা হয়। এসময় কাউকে তাদের কাছে যেতে দেওয়া হয়নি। কাউকে কোনো ধরনের ছবি তুলতে দেওয়া হয়নি। ফেরত আসাদের মধ্যে একজন নারীও আছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানিয়েছেন,বিস্তারিত পড়ুন
৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সীমানার ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, এবার গাজীপুরে একটি বাড়িয়ে ছয়টি আসন এবং বাগেরহাটে একটি কমিয়ে তিনটি আসন রাখা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়। এর আগে নির্বাচনকে সামনে রেখে সীমানা নির্ধারণ সংক্রান্ত বিশেষায়িত কমিটি কাজ করে। তারপর ৩০০ আসনের সীমানার খসড়া ৩০বিস্তারিত পড়ুন
জাতিসংঘ ফেব্রুয়ারির নির্বাচনকে পূর্ণ সমর্থন করে : গুইন লুইস

বাংলাদেশের আসন্ন ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ বৈঠকে জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

