বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বকাপ জয়ের উল্লাসে আর্জেন্টিনায় সরকারি ছুটি ঘোষনা

বিশ্বকাপ জয়ের উল্লসে দেশটির সরকার ১ দিনের সরকারি ছুটি ঘোষনা করেছে। কাতারের লুসাইল স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর এক ফাইনাল ম্যাচ জয় করে ইতিহাস গড়লো লিওনেল মেসিরা। ৩৬ বছরের এই আক্ষেপ ঘুচিয়ে আজ তারা শিরোপা নিয়ে দেশে ফিরেছে। এমন দিনে তো ঘরে কিংবা অফিসে থাকা যায় না, তাই এ দিন সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।

৩৬ বছর, অর্থাৎ তিনটি যুগ অপেক্ষা করতে হয়েছে আর্জেন্টাইন সমর্থকদের। শিরোপা তো শুধুমাত্র আর একটি দলের নয়। বরং একটি দেশের, একদল মানুষের, যারা মাঠের বাহিরে থাকে। তাই তো শিরোপা উৎসবে সকলেই একসাথে রাস্তায় নেমে আসে এবং আনন্দ উল্লাস করে।

আজ বেলা ১২টায় স্কালোনি দল শিরোপা নিয়ে বিমানবন্দরে পা রেখেছে। যেখানে তারা ছাদ খোলা বাসে দেশের মানুষের সঙ্গে আনন্দে মেতে উঠছে। এমন দিনে কেইবা চায় ঘরে বসে থাকতে, অফিস কিংবা স্কুল, কলেজেই বা কে যেতে চায়। সেই অনুভূতি তো প্রেসিডেন্টের নিজেরও আছে।

তাই প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ আর্জেন্টিনায় আজ সাধারণ ছুটি ঘোষণা করেছেন। যাতে সমগ্র আর্জেন্টিনা মেসিদের সাথে আজকের দিনটি আনন্দে কাটাতে পারে।

ইতিমধ্যে আর্জেন্টিনার রাস্তায় নেমেছে লাখো মানুষের ঢল। গায়ে আকাশী–নীল জার্সি, সাথে পতাকা। ওপর থেকে দেখলে মনে হবে আকাশী–নীলের স্রোত বয়ে চলেছে রাস্তা দিয়ে। যারা আনন্দ উল্লাসে মেতে আছেন, তারা গাইছেন , নাচছেন তাদের মুখ শুধু শোনা যাচ্ছে—ভামোস আর্জেন্টিনা (এগিয়ে যাও আর্জেন্টিনা)।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল