বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-৩ আসনে শহিদুল আলমকে মনোনয়ন না দেয়ায় নলতায় হরতাল অবরোধ

আবু বক্কর সিদ্দিক : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গরীবের ডাক্তার নামে খ্যাত শহিদুল আলমকে দলীয় মনোনয়ন না দেয়ায় হরতাল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে নলতা কালীবাড়ি ও পার্শ্ববর্তী এলকায় এসব কর্মসূচি পালন করছেন তারা। এ সব কর্মসূচিতে সাধারণ জনগণের পাশাপাশি অনেক নারীকেও অংশগ্রহণ করতে দেখা গেছে।

এর ফলে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে ওই এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীন এর মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত বাতিল করে গণমানুষের নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রার্থী পরিবর্তন করে জনগণের আকাঙ্খা পূরণের উদ্যোগ না নিলে বিএনপি সাতক্ষীরা-৩ আসনে নিশ্চিত পরাজিত হবে বলে মন্তব্য করেন আন্দোলনকারী নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছেন ডা. শহিদুল আলমের সমর্থকরা।

এর আগে সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পরপরই সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমকে মনোনয়ন বঞ্চিত করার অভিযোগে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় (মো. রাশিদুল ইসলাম) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন