বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভুমিহীনদের পুনর্বাসনের দাবিতে পথসভা

সাতক্ষীরায় ভুমিদূশ্যদের কবল থেকে খাস জমি উদ্ধারসহ ভুমিহীনদের পুনঃবাসনের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা কালীগঞ্জ সড়কের আলাউদ্দীন চত্বরে জেলা ভুমিহীন সমিতির আয়োজনে জেলার তিন সংগঠন জেলা ভুমিহীন সমিতি, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি ও দলিত পরিষদ এর যৌথ ব্যানারে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে বক্তারা বলেন, নদীর ধারে বসতি ভুমিহীন উচ্ছেদ করার আগে ভূমিহীনদের ক্ষতিপূরণ দিয়ে তাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করতে হবে। বক্তারা আরো বলেন, ভুমি অফিস গুলোতে দালাল চক্র পরিণত হয়েছে। ভুমি অফিসে সেবা নিতে দালাল ছাড়া ভুমি অফিসের কর্মচারীরা ভুমি সেবা দিতে চান না।

ভুমি অফিসে ঘুষ ছাড়া জমির নাম জারি হয় না কর্মচারীরা। বেশিরভাগ অসহায় সাধারণ মানুষ গুলো ভুমি সেবা থেকে হয়রানি পায়।অবিলম্বে ভুমি অফিসে দুনীতি ও দালাল চক্র হঠাতে হবে। বেশিভাগ মামা খালুর ভাইয়ের আত্নীয় স্বজনের লোকজন মুজিববর্ষ গৃহহীন ঘর পেয়েছেন। মুজিববর্ষ গৃহহীন ঘর প্রকৃত ভুমিহীনরা পায়নি। অধিকাংশ ভুমিহীনরা এই ঘরের তালিকা থেকে বাদ পড়েছে। ভুমি অফিস যাদেরকে মুজিববর্ষ ঘর দিয়েছেন তাদের মধ্যে অধিকাংশ লোকজন ওই গৃহহীন ঘরে বসবাস করে না।

অভিলম্বে ভুমিদৃশ্যদের দখলকৃত সরকারি খাস জায়গা গুলো উদ্ধার করে আশ্রয় প্রকল্প আওতায় মুজিববর্ষ গৃহহীন ঘর প্রকৃত ভুমিহীনদের পুনঃবাসন করতে হবে। দলিত সম্প্রদায়রা সরকারি উপকারিতা ভোগী থেকে বঞ্চিত হচ্ছে। অভিলম্বে তাদেরকে পুনঃবাসনসহ সরকারি উপকারিতা ভোগী দিতে হবে। পরিবেশ অফিসকে ম্যানেজ করে জেলার বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান টিটিসি, ধান গবেষণা অফিস ও ঘনবসতি ঘরবাড়ি এলাকায় ইটভাটা ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠেছে। অবিলম্বে এসব স্থানে ইটভাটা গুলো বন্ধ করতে হবে।

সদর উপজেলার খেজুরডাঙ্গা এলাকায় বেতনানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা সংস্কারের ঠিকাদারের কাছে বিক্রি করছেন।

অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে বলে বক্তারা ব্যক্ত করে জেলা প্রশাসনের দাবি জানান।

জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় পথসভায় বক্তব্যে রাখেন, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি সাংবাদিক সেলিম হোসেন, এড. খগেন্দ্রনাথ ঘোষ, বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার সভাপতি গৌরপদ দাস, ভুমিহীন নেতা ইউসুফ আলী সরদার, জিএম রেজাউল করিম রেজা, শেখ রিয়াজুল, ইসলাম, আরমান আলী, ইউসুফ, ভুমিহীন নেত্রী নাজমা আক্তার নদী, ময়না, শাহানারা খাতুন রিনা প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন