বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, নভেম্বর ৮, ২০২৫

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। শনিবার (০৮ নভেম্বর) ৫ম দিনে কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে বিএনপির কার্যালয়ে হাজির হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তার কর্মী-সমর্থকরা। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের মুখে ছিল নানা স্লোগান ‘গরিবের ডাক্তারকেবিস্তারিত পড়ুন

মধুমল্লারডাঙ্গিতে উত্তরণ-ক্রাগ কমিটির সভায় ১৩ সমস্যা চিহ্নিত

জলাবদ্ধতা কেড়ে নেয় হাজারো শিশুর রঙিন স্বপ্ন

নিজস্ব প্রতিনিধি: ‘জলবায়ুজনিত কারণে বাস্তুচ্যুত মানুষ ও ঝুঁকিপূর্ণ স¤প্রদায়কে ক্ষমতায়ন করা: টেকসই সক্ষমতা গড়ে তুলতে সরকারি সম্পদ, সেবা ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তাদের প্রবেশাধিকার বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যাক্টিভিস্ট গ্রæপ (ক্রাগ) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-সাতক্ষীরার বাস্তবায়নে সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমল্লারডাঙ্গি জনৈক রোজিনা আক্তারের বাড়ির চত্ত¡রে শনিবার বিকেলে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয়রা নারী প্রতিনিধিগণ ১৩টি সমস্যা চিহ্নিত করে বলেনÑ পৌরসভার প্রাণকেন্দ্রে মধুমল্লারডাঙ্গিতে নেই কোন শিক্ষাবিস্তারিত পড়ুন

আনিস সভাপতি, নাহিদ সাধারণ সম্পাদক

তালায় পরিবেশ ও জলবায়ু পরিষদের কমিটি গঠন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় পরিবেশ ও জলবায়ু পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে তালার পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রে পরিষদের সদস্যদের অংশগ্রহণ ও সম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়। নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে কলেজ শিক্ষক আনিসুর রহমানকে সভাপতি এবং এস. এম. নাহিদ হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে স্কুল শিক্ষক রেহানা পারভীন, সহ-সাধারণ সম্পাদক নন্দ কিশোর, সাংগঠনিক সম্পাদক শরীফ নেওয়াজ, কোষাধ্যক্ষ এম. এম. আলমগীরবিস্তারিত পড়ুন

‘বস্তুনিষ্ঠ সংবাদে আপোষহীন’ কলারোয়া প্রতিদিন এর অফিস উদ্বোধন

কলারোয়া থানা মোড় এলাকায় জমকালো আয়োজনে উদ্বোধন হলো অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া প্রতিদিন’-এর অফিস। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এলাকার গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, ব্যাংকার ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘কলারোয়া প্রতিদিন’-এর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী এবং সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল আলীম। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান বার্তা সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্নীতি দমনবিস্তারিত পড়ুন

প্রবীণ ভোটারদের দোয়া চাইলেন মফিকুল হাসান তৃপ্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় প্রবীণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বাগআঁচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাতনকাঠী গ্রামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও দলীয় মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। সভায় প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, এই দেশের প্রবীণরাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘উন্নয়ন পরিষদের’ উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলন

কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন পরিষদের’ উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শ্রীপতিপুরে ইউপি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম। উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম, প্রাক্তন ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রকিব মোল্লা, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কনসালটেন্ট রবিউল ইসলামবিস্তারিত পড়ুন

দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে ওয়াটার গার্ডেন রিসোর্টের হলরুমে এমএফআই-ব্যাংক লিংকেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশে এই সেমিনারের আয়োজন করা হয়। এ সময় গভর্নর পাচার হওয়া টাকা ফেরত আনারবিস্তারিত পড়ুন

এই সংবিধানে গণভোট নিয়ে কিছু নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তারা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। এই সংবিধানে গণভোট নিয়ে কিছু নেই। আগামীতে নির্বাচনে পাস করে সংসদে গিয়ে সংবিধানে গণভোট যুক্ত করে এরপর গণভোটে আসতে পারে। এসময় গণভোটের দাবি নিয়ে কথায় কথায় রাস্তায় না নামার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক ডায়লগে অংশবিস্তারিত পড়ুন

বিএনপি আলোচনায় বসতে রাজি হয়নি

গণভোট জাতীয় নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা কী হবে—এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ মতামত জানাতে বলেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু এই ইস্যুতে বিএনপি আলোচনায় বসতে রাজি নয় বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। শনিবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। হামিদুর রহমান আযাদ বলেন, আমরা বিএনপির মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম। তারা বলেছেন,বিস্তারিত পড়ুন

দলগুলো না পারলে গণভোট নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার: প্রেস সচিব

দেশে এখন সবচেয়ে আলোচিত ইস্যু ‘গণভোট’, যা নিয়ে এখনও ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো।। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট নিয়ে সিদ্ধান্ত দলগুলো নিতে না পারলে সরকারই সিদ্ধান্ত নেবে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় নির্বাচন সময় মতোই হবে জানিয়ে প্রেস সচিব বলেন, এ নিয়ে প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টামণ্ডলী সবাই কাজ করছেন। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।বিস্তারিত পড়ুন