বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার, নভেম্বর ২৩, ২০২৫

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

মনিরামপুরে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃ*ত্যু

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুর উপজেলায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নার্গিস পারভীন (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪টা ৪০ মিনিটে উপজেলার লাউড়ী প্রজেক্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নার্গিস পারভীন যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার বাসিন্দা। স্বামী ফরহাদ জানান, মোটরসাইকেলে করে তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুড় বাড়ি মনিরামপুর থেকে যশোরে আসছিলেন। এরমাঝে চলন্ত মোটরসাইকেল থেকে স্ত্রী নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। মাথা ফেটেবিস্তারিত পড়ুন

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

২০২৫-২৬ কর বছরে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এনবিআর জানিয়েছে, রোববার এক বিশেষ আদেশের মাধ্যমে ২০২৫-২৬ অর্থ বছরের কর কোম্পানি ব্যতীত ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে তারা। এতে আরও বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনোবিস্তারিত পড়ুন

প্লট বরাদ্দে দুর্নীতি

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির এক মামলায় আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত রায়ের দিন ঘোষণার জন্য নির্ধারণ করেছেন আদালত। রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তারিখ ঘোষণা করেন। উল্লেখ্য, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যসহবিস্তারিত পড়ুন

‘আসন্ন নির্বাচনকে অনেকে ভাগাভাগির নির্বাচনে রূপ দেওয়ার পরিকল্পনা করছে’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগের সুরে বলেন, আসন্ন নির্বাচনকে রাজনৈতিক দলগুলো ভাগাভাগির নির্বাচনে রূপ দেওয়ার পরিকল্পনা করছে। যারা একসময় বন্ধু ছিল, তারাই এখন চক্রান্ত করছে। রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উদ্বেগ জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িংবিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন সেনাপ্রধান। এরমধ্যে ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থ বছরে নানা অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকেবিস্তারিত পড়ুন

ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন এগিয়ে আসলে সভা সমাবেশ ও মিছিল বেড়ে যাবে। তবে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই। রোববার (২৩ নভেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। চলমান ভূমিকম্প নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জলাশয় ভরাট করে ফেলা হয়েছে। দাঁড়ানোর জন্য সেভাবে মাঠও নেই। সবাইকে বিল্ডিং কোড মানতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। রাজউককে এসববিস্তারিত পড়ুন