বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

ফুটবলে ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

একটি জয়ের জন্য কত অপেক্ষা! ২২ বছর আগে হারানোর পর এক এক করে ১০ বার ভারতের মোকাবিলা করেও জয় পাচ্ছিল না বাংলাদেশ। অবেশেষে সেই কাঙ্খিত জয়টি এলো এবং যে মাঠে ২০০৩ সালে ভারতকে শেষবার হারিয়েছিল বাংলাদেশ, সেই মাঠেই। মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জিতেছে ভারতের বিপক্ষে। ১২ মিনিটে মোরসালিনের করা গোলটি বাকি সময় ধরে রেখেছে বাংলাদেশ। সেই কৃতিত্ব সিংহভাগই হামজা চৌধুরীর অবদান। এক কথায়বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে ‘ওয়াজ-মাহফিল’ সংক্রান্ত নিউজ ভুয়া : প্রেস উইং

ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে পরামর্শ—প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে কিছু গণমাধ্যমের নিউজকে ‘ভুয়া’ বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইংয়ের ফেসবুক পেজে এ তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসকরা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য প্রদান বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য। প্রকৃতপক্ষে ওই বৈঠকে দুজন জেলা প্রশাসক ও একজন বিভাগীয় কমিশনার বক্তব্য রাখলেও এমন কোনো আলোচনাবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন, কোন দেশে কবে?

প্রবাসী এবং নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তির ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকছে আসন্ন সংসদ নির্বাচনে। তবে পোস্টাল ব্যালটে ভোট দিতে করতে হবে নিবন্ধন। এ জন্য একটি অ্যাপ আনছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৯ নভেম্বর) পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন শুরু হচ্ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ৫ দিনে নিবন্ধন করা যাবে। প্রবাসী বাংলাদেশি ও দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি ১৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। তবে এ সময়ের মধ্যে দেশবিস্তারিত পড়ুন

আ.লীগের তিনটি ‘কারচুপির নির্বাচনে’ ভোট দিতে পারেনি জনগণ : ডাচ মন্ত্রীকে প্রধান উপদেষ্টা

নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার পাসকাল গ্রোটেনহুইস মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু,বিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে কঠোর হস্তে দমন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নির্বাচনের যে তারিখই নির্ধারণ করুক, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে।’ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া, জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ওবিস্তারিত পড়ুন

ক্লাউডফ্লেয়ার ডাউন, বিশ্বজুড়ে বহু ওয়েবসাইটে সমস্যা

ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে বড় ধরনের ত্রুটির কারণে বিশ্বজুড়ে বহু ব্যবহারকারীর সেবা বিঘ্নিত হচ্ছে। ফলে ক্লাউডফ্লেয়ারের ওপর নির্ভরশীল অসংখ্য ওয়েবসাইট সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত যা বহু গ্রাহককে প্রভাবিত করছে। বিভিন্ন সাইটে সমস্যা দেখা যাচ্ছে। পাশাপাশি ক্লাউডফ্লেয়ার ড্যাশবোর্ড ও এপিআইও কাজ করছে না। বিষয়টির খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্যা সমাধানে কাজ চলছে। খুব শিগগিরই আরও আপডেট দেওয়া হবে। ক্লাউডফ্লেয়ার এমন একটি প্রতিষ্ঠান যা ইন্টারনেটেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ধানের শীষের সমর্থনে সমর্থনে মতবিনিময় সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভা রোববার রাতে ঝিকরা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রকাশনা সম্পাদক ও বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আপনাদের ভালোবাসায় ধানের শীষ আবারও বিজয়ী হবে। দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে বলেন—আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আবারও বিজয়ী হয়ে উন্নয়নের ধারাবাহিকতাবিস্তারিত পড়ুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা-কামালকে ফেরত আনতে আইনি প্রক্রিয়া কী?

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এসে রায় কার্যকরের দাবি উঠেছে। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর পলাতক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফিরিয়ে আনার দাবি তোলা হয়েছে। এখন আইনগত প্রশ্ন হলো- তাদেরকে কীভাবে ফিরিয়ে আনা হবে? ফিরিয়ে আনা হবে কোন প্রক্রিয়ায়? অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ভারতকে চিঠি দেয়া হবে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় একবিস্তারিত পড়ুন

৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনে নীতিগত সিদ্ধান্ত

রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় বলছে, মানসম্মত শিক্ষা, সময়মতো পরীক্ষা গ্রহণ, দ্রুত ফল প্রকাশ ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নেয়া এই উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে রাজধানীর সাত সরকারি কলেজকে নিয়ে ‘ঢাকাবিস্তারিত পড়ুন

তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান বা উৎসব পালনে নিষেধ বিএনপির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো ধরনের আয়োজন না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না। এতে আরও বলা হয়েছে,বিস্তারিত পড়ুন