রবিবার, নভেম্বর ৯, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
কলারোয়ায় অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা

কলারোয়ায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে। রবিবার (৯ নভেম্বর) রাতে কলারোয়ায় কথিত শেখ হাসিনা গাড়ি বহর হামলা মামলায় বেকসুর খালাসপ্রাপ্ত বিএনপি নেতৃবৃন্দ অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুলকে প্রাণঢালা শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন। সাবেক এমপি হাবিবের কলারোয়াস্থ বাড়িতে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল দীর্ঘ আইনিবিস্তারিত পড়ুন
তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস (৬০)–কে আটক করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় তালা সদর ইউনিয়নের আগোলঝাড়া তিনরাস্তা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের সেকেন্দার বিশ্বাসের ছেলে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মামলায় শাহাবুদ্দিন বিশ্বাসকে আটক করা হয়েছে।
কলারোয়ায় কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে প্রাথমিক সহকারী শিক্ষকদের আলোচনা

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৯ নভেম্বর) বিকেলে কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে পরিষদের সভাপতি আরিফুজ্জামান কাঁকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মামুনের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিক্ষকমণ্ডলী জানান, উত্থাপিত দাবিসমূহ আমাদের অধিকার। দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আব্দুর রউফ’র গণসংযোগ

সাতক্ষীরা সদর ২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ রাস্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট ও ধানের শীষ প্রতীককের লিফলেট বিতরণ করে নির্বাচনী গণসংযোগ করেছেন। রবিবার বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের হাটের মোড় হতে শুরু করে শহরের বিভিন্ন স্থানে পথচারী, ব্যবসায়ীসহ সকল শ্রেণীর পেশার মানুষের সাথে এ গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি তারেক রহমানের ৩১ দফা রাস্ট্র সংস্কারের রুপরেখার লিফলেট ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে সকলেরবিস্তারিত পড়ুন
এডাব সাতক্ষীরা জেলা কমিটি গঠন : সভাপতি আনিছুর রহমান-সম্পাদক শামসুজোহা

এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) এর সাতক্ষীরা জেলার ০৩ বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সাতক্ষীরা ব্যাংদহ জোড়দিয়া পল্লী চেতনা পরিচালক মোঃ আনিছুর রহমান কে সভাপতি এবং পুরাতন সাতক্ষীরা উষা নির্বাহী পরিচালকমোঃ শামসুজোহা কে সাধারন সম্পাদক মনোনীত করা হয়। ০৮ নভেম্বর সকাল ১১ টায় তালা উপজেলার উত্তরণ প্রধান কার্যালয়ে এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারন সভায় এডাব জেলার কার্যকরী কমিটি গঠন করা হয়। এডাব সাতক্ষীরা জেলা শাখারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-৩ আসনে ডাঃ শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবীতে টানা বিক্ষোভ

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল এবং কেন্দ্রীয় বিএনপি নেতা জনপ্রিয় চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৯ নভেম্বর) সকাল দশটায় আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “কাজী নয়, শহিদুল চাই, গরিবের ডাক্তারকে মনোনয়ন দাও, হটাও কাজী, বাঁচাও ধানের শীষ।” এ সময়বিস্তারিত পড়ুন
সংবাদ প্রকাশের পর
মনিরামপুরের খেদাপাড়ায় ৮টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের স্বরুপদাহ বিলের মাঠ থেকে গত বুধবার (৬ নভেম্বর) রাতে ৮টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এ চুরির ঘটনায় দৈনিক যশোর পত্রিকায় সংবাদ প্রকাশ হলে এলাকায় সকল চুরি, ছিনতাই ঠেকাতে মনিরামপুর থানা পুলিশ টহল বৃদ্ধি করেছে এবং খেদাপাড়া বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক সভা করেছে। অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)বিস্তারিত পড়ুন
দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষা স্থগিত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে দ্বাদশ শ্রেণির টেস্ট (নির্বাচনি) পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ পরীক্ষা নিতে পারবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিতবিস্তারিত পড়ুন
সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (৯ নভেম্বর) এ রায় দেন বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ। গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাড়ি চুনকাকুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। সেসময় একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭বিস্তারিত পড়ুন
‘দেশে যত সংকট চলছে সবই নাটক’

দেশে চলমান সব সংকটকে ‘নাটক’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘দেশে যত সংকট দেখছেন, সবই তৈরি করা নাটক। জনগণ এসব বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়— আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ সরকার জনগণের নয়, জনগণের দুঃখ-কষ্ট তারা বোঝে না।’ নির্বাচনেরবিস্তারিত পড়ুন

