মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবাদ প্রকাশের পর

মনিরামপুরের খেদাপাড়ায় ৮টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের স্বরুপদাহ বিলের মাঠ থেকে গত বুধবার (৬ নভেম্বর) রাতে ৮টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

এ চুরির ঘটনায় দৈনিক যশোর পত্রিকায় সংবাদ প্রকাশ হলে এলাকায় সকল চুরি, ছিনতাই ঠেকাতে মনিরামপুর থানা পুলিশ টহল বৃদ্ধি করেছে এবং খেদাপাড়া বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক সভা করেছে। অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান।

বিশেষ অতিথি ছিলেন- যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর খেদাপাড়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ইফতেফা আমিন। শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় খেদাপাড়া বাজার মোড়ে এ আইনশৃঙ্খলা বিষয়ক সভা, বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এছাড়া আরো বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দৈনিক যশোর পত্রিকার খেদাপাড়া প্রতিনিধি জুলফিককার আলী, বাজার বণিত সমিতির সাধারণ সম্পাদক আলী ফেরদৌস খোকা প্রমুখ।

উপস্থিত ছিলেন- স্বরুপদাহ বিলের মাঠের ক্ষতিগ্রস্থ কৃষকবৃন্দসহ এলাকার কৃষকরা ও এলাকার সুধী সমাজের নেতৃবৃন্দ। চুরি হয়ে যাওয়া ৮টি বৈদ্যুতিক ট্রান্সফরমার মনিরামপুর বিদ্যুৎ অফিস থেকে প্রদান করার সিদ্ধান্ত হয়।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত