মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-৩ আসনে ডাঃ শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবীতে টানা বিক্ষোভ

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল এবং কেন্দ্রীয় বিএনপি নেতা জনপ্রিয় চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৯ নভেম্বর) সকাল দশটায় আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “কাজী নয়, শহিদুল চাই, গরিবের ডাক্তারকে মনোনয়ন দাও, হটাও কাজী, বাঁচাও ধানের শীষ।”

এ সময় গদাইপুর মৎস্য সেট হতে থেকে তুয়াডাঙ্গা ব্রিজ এলাকা পর্যন্ত সড়কজুড়ে শত শত মানুষের শ্লোগানে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।

প্রতিবাদ সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি আব্দুল লতিফের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলি, উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম বাচ্চু,ছাত্রদলের সভাপতি সেলিম হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ছাত্রনেতা জাকির হোসেন সান্টু, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক শাহ জামাল হোসেন, সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, বাদশা আলমগীর কেনা, হাবিবুর রহমান বাবু, রমজান খা সুজন সরদার , পলাশ রায় প্রমুখ।

বক্তারা আরো বলেন, ডা. শহিদুল আলম কোনো ব্যক্তি-নির্ভর রাজনীতির নাম নয়, তিনি মানুষের আশা-ভরসার প্রতীক। তিনি গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে নিজের অর্থে চিকিৎসা দিয়েছেন, বিনিময়ে কিছু চাননি। এমন প্রার্থীকে বঞ্চিত করে দল জনবিচ্ছিন্ন হতে পারে না।”
তারা বলেন,“ভুল মনোনয়ন দিলে এই আসনটি হারাবে বিএনপি। কাজী আলাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার না করলে আন্দোলন আরও কঠোর হবে।” বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কেন্দ্র সিদ্ধান্ত বদল না করলে রাস্তাই হবে আমাদের শেষ ঠিকানা।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের