রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এডাব সাতক্ষীরা জেলা কমিটি গঠন : সভাপতি আনিছুর রহমান-সম্পাদক শামসুজোহা

এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) এর সাতক্ষীরা জেলার ০৩ বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সাতক্ষীরা ব্যাংদহ জোড়দিয়া পল্লী চেতনা পরিচালক মোঃ আনিছুর রহমান কে সভাপতি এবং পুরাতন সাতক্ষীরা উষা নির্বাহী পরিচালকমোঃ শামসুজোহা কে সাধারন সম্পাদক মনোনীত করা হয়। ০৮ নভেম্বর সকাল ১১ টায় তালা উপজেলার উত্তরণ প্রধান কার্যালয়ে এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারন সভায় এডাব জেলার কার্যকরী কমিটি গঠন করা হয়। এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারন সভা ২০২৫ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাধব চন্দ্র দত্ত।

বিগত বার্ষিক সাধারন সভার কার্যবিবরনী পাঠ ও আর্থিক প্রতিবেদন উপস্থপন এবং আগামী ০১ বছরের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন সদস্য সচিব মোঃ আনিছুর রহমান, পরিচালক, পল্লী চেতনা.জোড়দিয়া, ব্যাংদহ, সাতক্ষীরা। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে এডাবের বিগত দিনের কার্যক্রম পর্যালেচনা, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কর্মসূচী সর্ম্পকে দিক নিদেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনা করেন মোঃ শহিদুল ইসলাম, পরিচালক, উত্তরণ তালা, সাতক্ষীরা ও সাবেক এডাব কেন্দ্রীয় সদস্য।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে এডাবের বর্তমান অবস্থা ও কার্যক্রম সম্পকে বক্তব্য উপস্থপন করেন কাউসার আলম মুন্সি, কর্মসুচী পরিচালক, এডাব সচিবালয়, ঢাকা। সভায় ২য় পর্বে সভাপতি বিগত কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের প্রস্তাব করলে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সর্ব্ব সম্মতি ক্রমে পল্লী চেতনার পরিচালক মোঃ আনিছুর রহমান সভাপতি এবং উষার নির্বাহী পরিচালক মোঃ শামসুজোহা, সাধারন সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত ০৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলো মোঃ নজরুল ইসলাম, পরিচালক, আইডিয়াল, সহ সভাপতি। সদস্য আশরাফুন নাহার, উইমেন জব ক্রিয়েশন সেন্টার, জাতপুর, তালা, সাতক্ষীরা।

মোঃ শফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক রুপালী, তালা, সাতক্ষীরা। জনাব অচিন্ত্য সাহা, নির্বাহী পরিচালক, ভূমিজ ফাউন্ডেশন, তালা, সাতক্ষীরা। মিসেস পারভীন আক্তার, নির্বাহী পরিচালক, ভূমিষ্ঠ, শহিদ সিরাজসরনী, কাঠিয়া, সাতক্ষীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আনিছুর রহমান, পরিচালক, পল্লী চেতনা এবং মোঃ রেজাউল করিম, বিভাগীয় সমন্বয়কারী, খুলনা, এডাব। প্রেস বিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

​নিভে গেল সাতক্ষীরার সংবাদ অঙ্গনের এক প্রিয় ব্যক্তিত্ব। নিবেদিতপ্রাণ সাংবাদিক, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে সাংবাদিকদের আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য
  • সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু
  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন