শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব

কলারোয়ায় বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইলেন বিএনপি প্রার্থী ও বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে পবিত্র জুম্মা নামাজের পূর্ব পর্যন্ত প্রায় টানা সাত ঘন্টা তিনি কলারোয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি যেয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। ঘরের ছেলে হিসেবে পৌরবাসীর কাছে তিনি সকল সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। গ্রামবাসীদের সাথে নানা স্থানে মতবিনিময়কালে তিনি বলেন, মানুষ দীর্ঘদিন ভোটেরবিস্তারিত পড়ুন
গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ মিছিল

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি নিউমার্কেট মোড়, খুলনারোড মোড়, নারকেলতলা মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে। মিছিলটির নেতৃর্ত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর আসনে জামায়াতবিস্তারিত পড়ুন
শ্যামনগরে জীবাশ্ম জ্বালানি বন্ধে উপকূলে জলবায়ু ধর্মঘট

হুসাইন বিন আফতাব : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কাশিমাড়ি ও খোলপেটুয়ায় পৃথক কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন যুব সংগঠনের শতাধিক তরুণ-তরুণী অংশ নেন। উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শরুব ইয়ুথ টিমের আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মূল কারণ। এর প্রভাব সবচেয়ে বেশিবিস্তারিত পড়ুন
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: ন্যায়সঙ্গত ও ন্যায্য রূপান্তরের জন্য তরুণদের তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান

সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সিডো সংস্থার বাস্তবায়নে সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে একশনএইড বাংলাদেশ ও গ্রোবাল প্লাটফম বাংলাদেশের সহযোগিতায় তরুণ জলবায়ু কর্মী এবং তাদের সংগঠনসমূহ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে যোগ দিয়ে সবুজ, ন্যায্য ও সমতাপূর্ণ বিশ্বের দাবি জানিয়েছে। একযোগে অংশগ্রহন করেন স্বদেশ, বারসিক, ক্লিন ও বাপা সংস্থা সহ এক্টিভিস্টা সাতক্ষীরার যুব জলবায়ূ যোদ্ধারা। জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩০) যখন ব্রাজিলের বেলেম শহরেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

‘ কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন’র আয়োজনে সাতক্ষীরা সার্কিট হাউস চত্বর হতে এক র্যালি বের হয়ে সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জেলা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ডা. মোখলেছুর রহমান, ডা. আফতাবুজ্জামান,বিস্তারিত পড়ুন
দেবহাটা উপজেলা মহিলা শ্রমিক দলের কমিটি গঠন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা মহিলা শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে সখিপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দদের সম্মতিতে এ কমিটি গঠন করা হয়। এতে ইউপি সদস্য সাজু পারভীন সভাপতি, আলেয়া পারভীন সাধারণ সম্পাদক ও রোজিন পারভীনকে সাংগঠনি সম্পাদক মনোনিত করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়। কমিটি গঠনপূর্বে আলোচনা সভায় সাজু পারভীনের সভাপতিত্বে আলেয়া পারভীনের সঞ্চালনায় প্রধান অতিথি জেলা শ্রমিকদলের সভাপতি সাতক্ষীরা আব্দুর সামাদ। প্রধান বক্তা ছিলেনবিস্তারিত পড়ুন
‘আমাদের কেন একজন গণহত্যাকারীর সত্যায়ন দরকার হলো?’

অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেকেই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য—জুলাই বিপ্লবে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল না এটি শেয়ার করছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ‘কিন্তু আমরা কি এটা আগে জানতাম না? আমাদের নিজস্ব রাজনৈতিক ইতিহাস বোঝার জন্য কেন একজন গণহত্যাকারীর সত্যায়ন দরকার হবে?’ তার মতে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর জুলাই বিপ্লব ছিল বাংলাদেশের সবচেয়ে স্বতঃস্ফূর্ত গণজাগরণগুলোর একটি। এটিকে যুক্তরাষ্ট্রের সাজানো ঘটনা বলা জনগণের শক্তি, ভূমিকা ও বাস্তবতাকেবিস্তারিত পড়ুন
একদিনে ২৩ জেলায় ডিসি রদবদল

দেশে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনের রদবদলের অংশ হিসাবে একদিনে ২৩ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে বদলি করা হয়েছে। অন্যদিকে জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণবিস্তারিত পড়ুন
ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। শুক্রবার গণমাধ্যম এ বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শাহ আলীর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই দুর্বৃত্ত পার্কিংবিস্তারিত পড়ুন
ফ্রিডম হাউসের প্রতিবেদন
দেশে বেড়েছে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা

বিশ্বে অনলাইনের স্বাধীনতা কমে গেলেও বাংলাদেশে এর উন্নতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংস্থা ফ্রিডম হাউস। আজ প্রকাশিত ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর মূল্যায়নে থাকা ৭২টি দেশের মধ্যে ইন্টারনেট স্বাধীনতায় সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে বাংলাদেশে। এ গবেষণায় ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মে পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। ফ্রিডম হাউস বলছে, ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া অভ্যুত্থানে একটি কর্তৃত্ববাদী সরকার ক্ষমতা হারায়। এরপর অন্তর্বর্তীকালীন সরকারবিস্তারিত পড়ুন

