বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কলারোয়ায় তারুণ্যের সমাবেশ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে যুবদলের মতবিনিময়

কলারোয়ায় তারুণ্যের সমাবেশ সফল করতে কয়েকটি ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা যুবদল নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার বিকেলে থেকে রাত পর্যন্ত উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সবুজ, যুগ্ম আহবায়ক রুহুল আমীন খোকন, মেহেদি হাসান রাজুর নেতৃত্বে একটি টিম উপজেলার কুশোডাঙ্গা, দেয়াড়া ও যুগিখালী ইউনিয়নে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। সভায় আগামি ২৪ নভেম্বর কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশ সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়াবিস্তারিত পড়ুন

আশাশুনির মহেশ্বরকাটিতে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে প্রচারণা জোরদার করেছেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। বৃহস্পতিবার আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি বাজারে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক লিফলেট বিতরণ করেন তিনি। লিফলেট বিতরণকালে প্রার্থী কাজী আলাউদ্দিন বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা ও রাষ্ট্র সংস্কার রূপরেখা তুলে ধরেন। তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে জনগণের পাশেবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা লাল্টু ঢাকায় গ্রেফতার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা।। সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সরকার ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু গ্রেফতার হয়েছেন। বুধবার দিবাগত রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেফতার আমিনুল ইসলাম লাল্টু কলারোয়ার মুরারিকাঠি গ্রামের আনোয়ার হোসেন গাজীর ছেলে। তিনি কলারোয়া উপজেলা পরিষদের সাবেক সাবেক ভাইস চেয়ারম্যান ও পরপর দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক।বিস্তারিত পড়ুন

তারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা আলীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সাতক্ষীরা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন ও সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান শিহাব মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় তারা বলেন, ছাত্রদল বরাবরই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সহায়তায় এমনবিস্তারিত পড়ুন

শার্শার গোগায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক

শাহারুল ইসলাম রাজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে বিজয়ী করতে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) গোগা ইউনিয়নের গোগা নুরানী ও কাওমী মাদ্রাসা মাঠে এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রাধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী মফিকুলবিস্তারিত পড়ুন

মানব পাচাররোধে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সচেতনতা তৈরি ও বৃদ্ধির জন্য ক্যাম্পাইন

মানব পাচার ও মানব চোরাচালান রোধে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সচেতনতা তৈরি ও বৃদ্ধির জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধা বিকাশ এর পাশাপাশি ব্যাপক সচেতনতা ও তাদের মাধ্যমে তথ্য সমূহ সমাজের দৃষ্টিগোচর করার লক্ষ্যে সচেতনতা মূলক ক্যাম্পাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আয়োজনে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীর হাট কলেজে এ সচেতনতা মূলক ক্যাম্পাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, এমআরএসসি সাতক্ষীরা এর কোনর্ডিনেটর মোঃ হুমায়ুন রশীদ এর পরিচালনায়বিস্তারিত পড়ুন

দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা মাসিক কমিটির সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে ও পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, জেলা বিএনপির সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা,বিস্তারিত পড়ুন

উপকূলীয় মানুষের দুর্ভোগান্তি জাতীয় সংসদে তুলে ধরবো : মাওলানা আবুল কালাম

“জেগেছে – নারী, কৃষক, শ্রমিক, জেগেছে – মাঝি, মাল্লা। সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়িপাল্লা।” — এই শ্লোগানকে সামনে রেখে খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (২০ নভেম্বর) পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি স্থানীয় দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রামের বিভিন্ন মহল্লা, বাজার এলাকা এবং সাধারণ মানুষের মাঝে ঘুরে ঘুরে তাদের খোঁজখবর নেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার এঁর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার এঁর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী মাহফুজুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা জামায়াতের আমিরবিস্তারিত পড়ুন

ভোটের আগে ঢাকার তিনটি ‘বিশেষ’ আসনে বিশেষ বরাদ্দ, কী বলছেন উপদেষ্টা আসিফ

ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার ২৭৪টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ উন্নয়ন বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে বরাদ্দ পাওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭৩টিই রয়েছে ঢাকার মাত্র তিনটি আসন—ঢাকা-০৯, ঢাকা-১০ এবং ঢাকা-১১ এলাকায়। তিন আসনের ভেতরে এতো বড় বরাদ্দ হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ঢাকায় মোট ২০টি সংসদীয় আসন থাকলেও কেন শুধু নির্দিষ্ট তিনটি এলাকায় এ বরাদ্দ দেয়া হলো। যে ২৭৪টি মসজিদ, মাদ্রাসা, মন্দির, শশ্মান এবং কবরস্থানে বিশেষ বরাদ্দ দেয়াবিস্তারিত পড়ুন