শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলীয় মানুষের দুর্ভোগান্তি জাতীয় সংসদে তুলে ধরবো : মাওলানা আবুল কালাম

“জেগেছে – নারী, কৃষক, শ্রমিক, জেগেছে – মাঝি, মাল্লা। সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়িপাল্লা।” — এই শ্লোগানকে সামনে রেখে খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (২০ নভেম্বর) পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি স্থানীয় দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রামের বিভিন্ন মহল্লা, বাজার এলাকা এবং সাধারণ মানুষের মাঝে ঘুরে ঘুরে তাদের খোঁজখবর নেন। নারী, কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের সমস্যা, দাবি ও দীর্ঘদিনের ভোগান্তি মনোযোগ সহকারে শোনেন তিনি।

গণসংযোগ চলাকালে উপস্থিত এলাকাবাসী আগামী নির্বাচনে উন্নয়ন, ন্যায্যতা ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় খুলনা জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীলবৃন্দ, পাইকগাছা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, খুলনা জেলা দক্ষিণ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “কয়রা–পাইকগাছা ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটি। কিন্তু দুঃখের বিষয় এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে আছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে, আপনাদের সেবক হয়ে দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো জাতীয় সংসদে তুলে ধরার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে সুযোগ দিলে এ এলাকার সামগ্রিক উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখবো। মানুষের অধিকার আদায়ে আমি সবসময় কাজ করে যাবো। কয়রা-পাইকগাছা সহ সারাদেশে ছড়িয়ে থাকা উপকূলীয় অঞ্চলের সকলকে সর্বত্র ইসলামের দাওয়াত পৌঁছে দিতে তিনি আহবান জানান।”

একই রকম সংবাদ সমূহ

তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

মানবাধিকার, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণদের সচেতনতা বাড়াতে খুলনায় অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা