বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা


বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ৩ বছর মেয়াদী খুলনা বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও সাধারণ সম্পাদক ডাঃ এ এম শামীম গত ইং-৭/১০/২০২৬ তারিখে স্বাক্ষরিত এক অফিস আদেশে খুলনা সিটি মেডিক্যাল কলেজ এর ডাইরেক্টর ডাঃ মোস্তফা কামালকে সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট খুলনা বিভাগীয় কমিটি অনুমোদন দিয়েছেন। খুলনা বিভাগীয় কমিটির অন্যান্যরা হলেন-যশোরের ডাঃ মেজবাউর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলাকে সহ-সভাপতি, এছাড়াও খুলনার শামিম আরা নীলাকে যুগ্ম সাধারণ সম্পাদক, ট্রেজারার ডাঃ এম বি জামান, কুষ্টিয়ার মো. আরাফাত জামান তপনকে সাংগঠনিক সম্পাদক, বাগেরহাটের এস এম নুরুল আলম লিটনকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দিয়ে ২১ সদস্য বিশিষ্ট খুলনা বিভাগ এর ১০ টি জেলা থেকে প্রতিনিধিদের সমন্বয়ে খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন এর পক্ষ থেকে সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেলসহ ২১ সদস্যকে বিগাভীয় দায়িত্ব প্রদান করায় সংগঠনের সকলেই আনন্দিত। খুলনা বিভাগীয় কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন খুলনা বিভাগীয় কমিটির নেতুবৃন্দ। ইতিমধ্যে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

খুলনার ফুলতলা উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
খুলনার ফুলতলা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন


