বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

মানবাধিকার, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণদের সচেতনতা বাড়াতে খুলনায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

৫ থেকে ৭ অক্টোবর খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণে খুলনা বিভাগের ১০ জেলা থেকে তরুণরা অংশ নেন।

প্রশিক্ষণে মানবাধিকার, নাগরিক ও রাজনৈতিক অধিকার, সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, বাংলাদেশের সংবিধান, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক দায়িত্ব ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভুল তথ্য, অপতথ্য ও ক্ষতিকর তথ্য শনাক্তকরণ, তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা এবং প্রযুক্তি-সহায়ক লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রশিক্ষণের অন্যতম আকর্ষণ ছিল গ্রুপ ডিসকাশন। বিভিন্ন দলে ভাগ হয়ে তরুণরা মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক দায়িত্ব, তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সামাজিক বাস্তবতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। প্রশ্ন, যুক্তি ও মতবিনিময়ের মাধ্যমে আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন তারা।

সাতক্ষীরা থেকে অংশ নেওয়া ইয়ুথ এডাপটেশন ফোরামের সদস্য এসএম সাজেদুল ইসলাম বলেন, প্রশিক্ষণের সবচেয়ে ভালো দিক ছিল তরুণদের নিজেদের মতামত, অভিজ্ঞতা ও প্রশ্ন তুলে ধরার সুযোগ দেওয়া। মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা করতে গিয়ে বুঝতে পেরেছি, নিজের অধিকার জানার পাশাপাশি অন্যের অধিকার ও মতামতের প্রতিও সম্মান দেখানো জরুরি।

মেহেরপুর থেকে আসা তানজিমুল ইসলাম বলেন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সম্পর্কে নতুন করে জানার সুযোগ হয়েছে। বিশেষ করে গ্রুপ ডিসকাশনে নিজেদের মতামত তুলে ধরা এবং অন্যদের চিন্তাভাবনা শোনার অভিজ্ঞতা ছিল গুরুত্বপূর্ণ। ভুল তথ্য কীভাবে শনাক্ত ও যাচাই করতে হয়, সেটিও বাস্তবভাবে শেখা গেছে।

প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন স্বাধীনতা প্রকল্পের প্রশিক্ষক রেশমা খাতুন ও ফারুক খান। কর্মসূচির খুলনা বিভাগীয় ফোকাল হিসেবে দায়িত্ব পালন করেন বাদাবন সংঘের প্রোগ্রাম অ্যাসোসিয়েট বুশরা আফরোজ। প্রশিক্ষণের বিভিন্ন পর্বে অংশ নেন বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান।

স্বাধীনতা প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। খুলনা বিভাগে বাদাবন সংঘ এ কার্যক্রম বাস্তবায়ন করছে। ডিজিটাল নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এ কার্যক্রম কাজ করছে।

সমাপনী পর্বে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পরে তাদের মধ্যে সনদ বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হয়।

একই রকম সংবাদ সমূহ

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা