বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণ করা হয়েছে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতনের জন্য গঠিত কমিটিতেও দলীয়করণ করা হয়েছে। ফ্যামিলি কার্ডেও দলীয়করণ চলছে। মাদ্রাসার কমিটিগুলো একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই—নিজেদের দলের লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করা। আমরা এজন্য ২৮ অক্টোবর রক্ত দেইনি।”

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা চত্বরে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলারোয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ কামারুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, ইউনিট সদস্য মাওলানা মো. ওমর আলী, কলারোয়া পৌর জামায়াতের আমির অধ্যাপক ড. ইউনুস আলী বাবু ও সেক্রেটারি মো. আলমগীর হোসেন প্রমুখ।

এমপি ইজ্জত উল্লাহ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা নিয়ে হামলা চালিয়ে জামায়াতে ইসলামীর ছয়জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। তাঁর অভিযোগ, হত্যাকাণ্ডের পর লাশের ওপর উঠে নৃত্য করার ঘটনাও ঘটেছিল। তিনি বলেন, ওই ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশে ন্যায়বিচার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা জরুরি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় দি কোকা-কোলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি

কলারোয়া উপজেলার ৮৮নং খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মর্জিনা খাতুনকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন

সাতক্ষীরা কলারোয়ায় কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ