শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির মহেশ্বরকাটিতে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে প্রচারণা জোরদার করেছেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।

বৃহস্পতিবার আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি বাজারে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক লিফলেট বিতরণ করেন তিনি।

লিফলেট বিতরণকালে প্রার্থী কাজী আলাউদ্দিন বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা ও রাষ্ট্র সংস্কার রূপরেখা তুলে ধরেন।
তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন—শওকাত হোসেন,আবু জাহিদ সোহাগ,হেদায়েতুল ইসলাম,শেখ নাজমুল ইসলাম,মশিউর হুদা তুহিনসহ ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

নেতাকর্মীরা বলেন, জনগণ পরিবর্তন চায় এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে তারা মাঠে কাজ করে যাচ্ছেন। লিফলেট বিতরণ কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার