বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার গোগায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক

শাহারুল ইসলাম রাজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে বিজয়ী করতে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) গোগা ইউনিয়নের গোগা নুরানী ও কাওমী মাদ্রাসা মাঠে এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রাধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী, ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ, যুব সমাজ, নারীরা এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

প্রাধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি এসময় তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে- কোনো ব্যক্তি বা বিশেষ মহলের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। কারণ বিএনপির নেতাকর্মীরা বিগত ১৭ বছর গুম, খুন, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার। এখন সময় এসেছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হয়ে। তাই ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের হাতকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, আওয়ামিলীগ সরকারের আমলে যারা মিথ্যা মামলার শিকার হয়েছে, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে, সেই সকল হয়রানিমূলক মামলা বাতিল করা হবে। জামায়াতে ইসলামের উদ্দেশ্যে করে তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করবেন না, কে জান্নাতে যাবে- আর কে জাহান্নামে যাবে, তা একমাত্র মহান আল্লাহ রব্বীন আলামিন ভালো জানেন। ভোটের মাধ্যমে জান্নাত-জাহান্নাম নির্ধারণ হয় না। রাজনীতি আর ধর্ম এক জিনিস না।

গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনি,তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক এমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন,পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন