মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
চাঁ*দাবাজির মামলায় সাতক্ষীরার ফিংড়ির আনার গ্রে*প্তার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আনোয়ার হোসেন ওরফে আনার (৬০)কে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আনার এবং তার সহযোগী তুহিন তুফানকে গ্রেপ্তার করে। নাম প্রকাশ না করার শর্তে ফিংড়ি ইউয়িনের বালিথা এলাকার বাসিন্দারা জানান, আনারের কারণে ফিংড়ি ইউনিয়নের মানুষ অতিষ্ঠ। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সেই দলের পরিচয় দিয়ে সাধারণ মানুষের জমি দখল, চাঁদাবাজি,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির জরুরী সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে হোটেলে গরু, খাসি ও মুরগীর মাংস এবং ডিম ক্রয় সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রকসি সিনেমা হলের দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি মো. শাহ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ইমরান হামিদ, সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউলবিস্তারিত পড়ুন
শিক্ষার্থীদের পারদর্শিতায় সন্তোষ প্রকাশ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রহ্মরাজপুর ক্লাস্টারের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনকে সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার সকালে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস. এম. মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর উদ্দীন এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ভালুকা চাঁদপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রহ্মরাজপুর ক্লাস্টারের মাসিক সমন্বয় সভা ও নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস. এম. মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর উদ্দীন এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান। সভায় বক্তারাবিস্তারিত পড়ুন
নিখোঁজের ১১ বছর পর দেশে ফিরলো ৪ সন্তানের জননী

বেনাপোল প্রতিনিধি: নিখোঁজের ১১ বছর পর দেশে ফিরল ৪ সন্তানের জননী শান্তনা বাড়ি ফিরছে। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোলে পৌঁছান শান্তনা। দুই দেশের ইমিগ্রেশনের কার্যক্রম শেষে সংশ্লিষ্টদের মাধ্যমে শান্তনাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। অবৈধ পথে ১১ বছর আগে ভারত গিয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি এ নারী। তার ছেলে-মেয়ে ও আত্মীয় স্বজন ১১ বছর পর কাছে পেয়ে খুব খুশি। মানসিকভাবে অসুস্থবিস্তারিত পড়ুন
রোজা শুরু ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৬ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। যদিও ইসলামি বিধান অনুযায়ী রমজান মাস শুরু হয় চাঁদের ওপর নির্ভর করে, তবু প্রাথমিক হিসাব অনুযায়ী ওই বছরের রোজা শুরুর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে,বিস্তারিত পড়ুন
দিল্লিতে বোমা হামলায় ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান বাংলাদেশের

পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যমের এ তথ্য বিশ্বাস করার মতো কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে।বিস্তারিত পড়ুন
৩-৪ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে সিদ্ধান্ত: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার আগামী তিন থেকে চার দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে। আশা করি, সরকারের নেওয়া সিদ্ধান্ত সব দল মেনে নেবে।’ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে এক মতবিনিময়সভায় এ তথ্য জানান তিনি। দেশের সংস্কারপ্রক্রিয়া নিয়ে চলমান বিতর্কের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘রাতারাতি সব সংস্কার শেষ করা সম্ভব নয়। বাস্তবে এত বড় ধরনের সংস্কার করা সহজসাধ্য নয়। ক্রমান্বয়ে সংস্কার করলে ভালো জায়গায় পৌঁছাতে পারব।’ তিনিবিস্তারিত পড়ুন
দেশ-বিদেশের কোনো শক্তিই ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে পারবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ। ফ্যাসিস্ট এ রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। ফেব্রুয়ারির প্রথমভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি কোনো শক্তিই এ নির্বাচন বানচাল করতে পারবে না। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম আরও বলেন, রাজনৈতিক দলগুলোরবিস্তারিত পড়ুন
পালিয়ে গিয়েও হাসিনার সন্ত্রাস থামছে না: প্রেস সচিব

সন্ত্রাসের জননী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তার সন্ত্রাসী কার্যক্রম থামাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সন্ত্রাসের জননী শেখ হাসিনা ১৩৭ শিশুসহ সহস্রাধিক মানুষকে হত্যা করার পরেও গণআন্দোলনে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছে। তবে পালিয়ে গিয়েও তার সন্ত্রাস থামছে না। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। তিনি লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগীবিস্তারিত পড়ুন

