বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জীবাশ্ম জ্বালানি বন্ধে উপকূলে জলবায়ু ধর্মঘট

হুসাইন বিন আফতাব : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কাশিমাড়ি ও খোলপেটুয়ায় পৃথক কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন যুব সংগঠনের শতাধিক তরুণ-তরুণী অংশ নেন।

উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শরুব ইয়ুথ টিমের আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মূল কারণ। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে উপকূল অঞ্চলের মানুষের জীবনে।
শরুবের নির্বাহী পরিচালক এস. এম. জান্নাতুল নাঈম বলেন, উন্নত দেশগুলোকে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। বক্তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।

অন্যদিকে, বেলা ১১টায় খোলপেটুয়া নদীর জেগে ওঠা চরে বারসিকসহ স্থানীয় ১২টি যুব সংগঠনের অংশগ্রহণে দ্বিতীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উৎসর্গ সংগঠনের সভাপতি গাজী আব্দুর রউফ। বক্তারা বলেন, জলবায়ু সংকট উপকূলের মানুষের জীবন ও জীবিকাকে ঝুঁকিতে ফেলেছে।

তারা আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ তহবিল দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

উৎসর্গ, শ্যামনগর ব্লাড ব্যাংক, শরুব ইয়ুথ টিম, সামাজিক কর্ম সংঘ, সুন্দরবন যুব সংহতি দলসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা কর্মসূচিতে অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও হরিনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায়বিস্তারিত পড়ুন

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদেরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন