মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
প্রাথমিক শিক্ষকদের ‘গ্রেড’ নিয়ে সুখবর

১৩তম গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে করতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘১৩তম গ্রেডে থাকা সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা যাতে ১১তম গ্রেডের বেতন পান, সে জন্য চিঠি দিয়েছি।’ আন্দোলনের অংশ নেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যুতে দুঃখ প্রকাশবিস্তারিত পড়ুন
হাসিনার দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক জার্নি, যেভাবে উত্থান-পতন

শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির একটি পরিচিত মুখ। ৪৫ বছরের রাজনৈতিক জীবনে তিনি ছিলেন আওয়ামী লীগের সভাপতি, বিরোধী দলীয় নেতা ও প্রধানমন্ত্রী। দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা নারী হিসেবে বিশ্ব ইতিহাসেও তার নাম রয়েছে। গত দেড় দশক দেশের শাসনের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। সেখানে বসেই জানেন দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কথা। মানবতাবিরোধী অভিযোগে মৃত্যুদণ্ডও পেয়েছেন। ক্ষমতায় ওঠা, পতন ও প্রত্যাবর্তনের নাটকীয়তাবিস্তারিত পড়ুন
এনসিপি ও সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানান, নতুন এ দুটি দলকে প্রতীক বরাদ্দসহ নিবন্ধন দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। এ বিষয়ক গেজেট প্রকাশের কথাও বলেন তিনি। নিবন্ধন পেতে আগ্রহী নতুন দলের কাছ থেকে এ বছরের ১০ মার্চ আবেদন আহ্বান করা হয়। একদফা সময় বাড়ানোরবিস্তারিত পড়ুন
দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা করেছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও নারীবিস্তারিত পড়ুন
ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪৩ জনে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েচে, গত ২৪ ঘণ্টায় রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯২০ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬ হাজার ৯২৪বিস্তারিত পড়ুন
কেনা হচ্ছে ১৭ হাজার শর্টগান, বাদ বডি অন ক্যামেরা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শর্টগান কেনা হবে। তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য কেনা হচ্ছে না বডি অন ক্যামেরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। অর্থ উপদেষ্টা বলেন, আনসারদের অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রেরবিস্তারিত পড়ুন
‘এরা তো শিবির, নতুন ফোর্স লাগবে’-ডিসি মাসুদের ফোনালাপ ভাইরাল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম আবারও তীব্র আলোচনায়। ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার ওপর লাঠিচার্জের পর উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তার ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এরা তো শিবির তো স্যার, আমাদের এখানে নতুন কিছু ফোর্স লাগবে। এই কথোপকথন সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে। সোমবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় উত্তেজনাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়

কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দের সাথে বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সৌজন্য মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এ মতবিনিময় করেন। বেলা সাড়ে ১২টায় বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ধানের শীষের প্রার্থী বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠানটি আমার হাত ধরেই এমপিওভুক্ত হয়। এই প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো যা কিছু দৃশ্যমানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য র্যালি

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার আহবানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীর-২ আসনে (সাতক্ষীরা সদর ও দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত আলহাজ্ব আব্দুর রউফ এর সমর্থনে আলোচনা সভা ও বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: ঐক্যের পথে, আমরা সকলে একসাথে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দোতলায় সাতক্ষীরা জেলার ডেকোরেটর মালিক সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি মো. হেদায়েতুল ইসলাম এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেকোরেটর মালিক সমিতি ঢাকা ও সিলেট কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব এম এ ইউসুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন

