বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

আব্দুল আলীমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সদস্য সচিব, ১৯৮৮ সাল থেকে অদ্যাবধি নির্বাচিত ৩৮ বছরের চেয়ারম্যান মো. আব্দুল আলিম এরঁ জন্য জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়নের দাবীতে সাতক্ষীরায় বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস গেটের সামনে সাতক্ষীরা পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এমএ রাজ্জাকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা মৎস্য জেলা মৎস্যজীবী দলের আহবায়ক সাইফুলবিস্তারিত পড়ুন

ডা.শহিদুল আলমের সাক্ষাত মেলেনি কাজী আলাউদ্দিনের!

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিনের সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছেন মনোনয়ন বঞ্চিত গরীবের ডাক্তার খ্যাত ডা.শহিদুল আলম। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন ঢাকাস্থ ডা.শহিদুল আলমের বাসায় যান।কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ডা. শহিদুল আলম তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন, কেন্দ্র থেকে বিএনপির মনোনয়ন পাওয়ার পর থেকেই মনোনয়ন প্রত্যাশী সবাইকে সঙ্গে নিয়েবিস্তারিত পড়ুন

সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ জামায়াত — মাওলানা আবদুর রহমান

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই জনসভায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মৌলভী রাশেদুল ইসলাম। পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাসুদুল আলম। সভাস্থলে শুরু থেকেই উপস্থিতদের মধ্যেবিস্তারিত পড়ুন

শার্শায় বোমা বি*স্ফোরণে যুবক গুরুতর আহ*ত

শার্শা (যশোর) প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই খবর আসে বাগআঁচড়ার এক প্রভাবশালীর নেতার কাছে। পরে তার তত্বাবধায়নে একটি প্রাইভেটকারে নিয়ে সাতক্ষীরায় একটি হাসপাতালে গোপনে ভর্তি করা হয়। আহত বিপ্লব হোসেন মহিষাকুড়া গ্রামের মহসিনের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। বিপ্লব হোসেনের মাবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারে আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (১৮ নভেম্বর-২০২৫) সকালে তালা উপজেলার খেশরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে কমিউনিটি, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজ,সাংবাদিক এবং স্থানীয় জনগনের অংশগ্রহনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খেশরা ইউনিয়নের নিরাপদ পানীয় জলের অভাব একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এলাকার পানির প্রধান উৎসগুলি উচ্চ মাত্রার আয়রন, আর্সেনিক এবংবিস্তারিত পড়ুন

কপ৩০: সাতক্ষীরায় জেলা ম্যাপ কমিটির সভা এবং মানববন্ধন

কপ৩০ সামনে রেখে বিশ্ব নেতৃবৃন্দের কাছে ৬ দফা প্রস্তাবনার মধ্য দিয়ে সাতক্ষীরায় জেলা ম্যাপ কমিটির সভা এবং মানববন্ধন অনুষ্ঠিত। Multi-Actor Platform on Climate Disaster Risk Financing and Insurance (MAP CDRFI) এর উদ্যোগে আজ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, সাতক্ষীরাতে “জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা” বিষয়ে জেলা পর্যায়ের পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি প্রতিনিধি, উন্নয়ন সংস্থা, যুব প্রতিনিধি, নারী নেত্রী, কৃষক, জেলে ও বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্কুল ও কলেজে সড়কে সচেতনতার প্রচারণা অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী স্কুল, কলেজ ও মাদ্রাসায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা প্রচারণা চালাচ্ছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি ও কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা ও সরকারি কলেজে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা অনুষ্ঠিত হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী শিক্ষার্থীদের সচেতনতার অংশ বিশেষ মঙ্গলবার (১৮ নভেম্বর ‘২৫) সকালবিস্তারিত পড়ুন

আশাশুনিতে লবণ পানির অনুপ্রবেশ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে লবণ পানির অনুপ্রবেশে বিপর্যস্ত হয়ে পড়ছে কৃষিজমি, বসতবাড়ি, মিঠাপানির উৎস এবং স্থানীয় জীববৈচিত্র্য। দীর্ঘদিন ধরে চলমান এই সংকটে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন, যার ফলে বাড়ছে ভাঙন, জলাবদ্ধতা ও পরিবেশগত ঝুঁকি। এই দুই সংকটের দ্রুত ও কার্যকর সমাধানের দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে সচেতন নাগরিক, স্থানীয় সাংবাদিক, ক্ষতিগ্রস্তবিস্তারিত পড়ুন

দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতার বিপর্যয়ে আশার আলো ব্রি ধান–১০৩

শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা: ধান চাষে নতুন আশা জাগিয়েছে ব্রি ধান-১০৩। জলাবদ্ধ এলাকায় পানির সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠার অসাধারণ ক্ষমতা নিয়ে এই নতুন জাত দ্রুতই কৃষকদের আলোচনায় এসেছে। বর্ষায় ঘরছাড়া জমি যখন দীর্ঘদিন পানির নিচে ডুবে থাকে, ঠিক তখনই মাথা উঁচু করে টিকে থাকে ব্রি ধান-১০৩—ফলে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে জন্ম নিচ্ছে নতুন সম্ভাবনা। মাঠে গাছের শক্ত কাণ্ড আর পানির ওপর টিকে থাকা সবুজ শীষ যেন বদলে দিচ্ছে উপকূলের ধানের গল্প। তালাবিস্তারিত পড়ুন