শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বোমা বি*স্ফোরণে যুবক গুরুতর আহ*ত

শার্শা (যশোর) প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই খবর আসে বাগআঁচড়ার এক প্রভাবশালীর নেতার কাছে। পরে তার তত্বাবধায়নে একটি প্রাইভেটকারে নিয়ে সাতক্ষীরায় একটি হাসপাতালে গোপনে ভর্তি করা হয়।

আহত বিপ্লব হোসেন মহিষাকুড়া গ্রামের মহসিনের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।

বিপ্লব হোসেনের মা পারুল বেগম জানান, গভীর রাতে বাথরুমে যাওয়ার জন্য বাড়ির বাইরে বের হলে হঠাৎ একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। অজ্ঞাতনামা কয়েকজন লোক অন্য কাউকে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিল। এ সময় বিপ্লব দরজা খুলে বাইরে আসলেই তার উপর দুষ্কৃতিকারীরা বোমা বিস্ফোরণ করে। এতে সে গুরুতর আহত হয়। তিনি আরও জানান- বিপ্লব মাঠে কৃষি কাজ করেন।

স্থানীয় একটি সূত্র বলছে, বিপ্লব হোসেন বোমা তৈরি করতে গিয়ে নিজেই আহত হয়েছেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কি কারণে বোমা বিস্ফোরণ ঘটেছে এ বিষয়ে তদন্ত চলছে। এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য: গত (১৬ নভেম্বর) রবিবার গোগা ইউনিয়নের (বাগানপাড়া) এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল বোমা উদ্ধার করে পুলিশ। তার মাত্র দুইদিন পর একই ইউনিয়নের মহিষাকুড়া গ্রামে রাতে আঁধারে বোমা বিস্ফোরণে বিপ্লব নামে এক যুবক গুরুতর আগত হন। একাধিক ককটেল বোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীনবিস্তারিত পড়ুন

  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি