শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ জামায়াত — মাওলানা আবদুর রহমান

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই জনসভায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মৌলভী রাশেদুল ইসলাম। পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাসুদুল আলম। সভাস্থলে শুরু থেকেই উপস্থিতদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা আমির মাওলানা আবদুর রহমান। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে দেশে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই দলের প্রধান অঙ্গীকার। সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাশে জামায়াত অতীতে যেমন ছিল, বর্তমানে তেমনি আছে এবং ভবিষ্যতেও থেকে যাবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জনসমর্থনই জামায়াতের শক্তি। জনগণের সার্বিক কল্যাণ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে দল কাজ চালিয়ে যাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষায় একটি সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব অপরিহার্য।

এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুর রহমান, অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক মহসিন আলম, অধ্যক্ষ সাইদ আহসান বুলবুল এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. শেখ ইমাম হাসান।

সভা শেষে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল