শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারে আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৮ নভেম্বর-২০২৫) সকালে তালা উপজেলার খেশরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে কমিউনিটি, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজ,সাংবাদিক এবং স্থানীয় জনগনের অংশগ্রহনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খেশরা ইউনিয়নের নিরাপদ পানীয় জলের অভাব একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এলাকার পানির প্রধান উৎসগুলি উচ্চ মাত্রার আয়রন, আর্সেনিক এবং লবনাক্ততায় দূষিত। যা স্থানীয় বাসিন্দাদের জন্য উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। এই এলাকার বেশির ভাগ মানুষ নিম্ম,মধ্যম আয়ের গোষ্ঠির। যার ফলে তাদের জন্য বিকল্প নিরাপদ জলের উৎষ পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইউনিয়নের প্রায় ১৪ টি পিএসএফ থাকলে ও তার অধিকাংশ দীর্ঘ দিন যাবত নষ্ট হয়ে পড়ে আছে।যার কারনে এলাকার সাধারণ মানুষদেরকে পানি কিনে খেতে হচ্ছে। তাছাড়া যাদের পানি কিনে খাওয়া সম্ভব হচ্ছে না তারা অগভীর নলকূপ থেকে আয়রন ও আর্সেনিকযুক্ত পানি খেয়ে জীবন ধারন করছে। যার কারনে বিভিন্ন রোগ ও চর্ম রোগের প্রভাব দেখা দেচ্ছে। এলাকার জনগনের জোড় দাবী সংশ্লিষ্ট কর্ত্তৃপক্ষের মাধ্যমে পরিত্যক্ত পিএসএফ গুলো অতি দ্রæত সংষ্কার করে এলাকার মানুষদের বিশুদ্ধ পানীর চাহিদা মেটানো হোক।

আলোচনা সভায় পিএসএফ সংষ্কারের জন্য অত্র ওয়ার্ডের ইউপি সদস্যকে সভাপতি রেখে ৭ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খেশড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ তাছমিন বেগম,
গ্রীনম্যান সংস্থার সুজয় চক্রবর্ত্রী, মোঃ মুশফিকুর রহমান, ওমর আল ফাহাদ, ছাত্র ঐক্য ফাউন্ডেশনের সদস্য মেহরাজ, একশনএইড বাংলাদেশের ইন্সেপিরেটর সুইট খান এবং সিডো সংস্থার প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবেবিস্তারিত পড়ুন

তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের প্রায় ২৫টিবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা, সচেতনতা ও সতর্কীকরণসহ সমন্বিত অভিযান পরিচালনার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের