শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আব্দুল আলীমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সদস্য সচিব, ১৯৮৮ সাল থেকে অদ্যাবধি নির্বাচিত ৩৮ বছরের চেয়ারম্যান মো. আব্দুল আলিম এরঁ জন্য জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়নের দাবীতে সাতক্ষীরায় বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস গেটের সামনে সাতক্ষীরা পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এমএ রাজ্জাকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা মৎস্য জেলা মৎস্যজীবী দলের আহবায়ক সাইফুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, সদর থানা জাসাসের আহ্বায়ক আব্দুল কাদের, খ্রিস্টান ধর্মীয় নেতা মহিদুল রানা, লাবসা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, লাবসা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ফাহমিদা জামান মিতু, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ফেরদৌসী ইসলাম মিষ্টি প্রমুখ।
সাতক্ষীরা-২ আসনে সংসদ-সদস্য পদে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মোঃ আব্দুল আলীমের অনুসারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা ঘোষিত বিএনপির বহিষ্কৃত নেতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলীমকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানান।
সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলস এর সামনে থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল ব্যানার প্লাকার্ড সহকারে বের হয়ে সাতক্ষীরা খুলনা মহাসড়কে শহরের আমতলা মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সাতক্ষীরাবাসীর আশা আকাঙ্ক্ষার বিপরীতে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে যোগ্য প্রার্থী বারবার কারাবরণকারী ও ত্যাগী নেতা চেয়ারম্যান আব্দুল আলিমকে বঞ্চিত করে বিতর্কিত বিএনপি’র বহিষ্কৃত ও বিতর্কিত নেতা মোঃ আব্দুর রউফকে মনোনয়ন দেয়া হয়েছে।
দলীয় সিদ্ধান্ত পরিবর্তন না করলে আগামী ২৩ নভেম্বর কঠোর আন্দোলন ও কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।
বক্তারা সাতক্ষীরা-২ আসনে সংসদ-সদস্য পদে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে যোগ্য প্রার্থীর নাম ঘোষণার দাবি জানান। এ সময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক