শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়

কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দের সাথে বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সৌজন্য মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এ মতবিনিময় করেন। বেলা সাড়ে ১২টায় বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ধানের শীষের প্রার্থী বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠানটি আমার হাত ধরেই এমপিওভুক্ত হয়। এই প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো যা কিছু দৃশ্যমান তার সবটাই আমার সময়ে করা হয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সাথে আমার নাড়ির সম্পর্ক রয়েছে। তাই আমি বিশ্বাস করি শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার সার্বিক উন্নয়নে আপনারা আমাকে জয়যুক্ত করবেন।
মতবিনিময়কালে তিনি আরো বলেন, আপনাদের সমর্থন ও ভালবাসায় যদি আবারো নির্বাচিত হতে পারি তাহলে এলাকার সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাআল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, বিএনপি নেতা রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আবদুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, প্রাক্তন ছাত্র সঞ্জীব, ঈশারুল, মাসুম বিল্লাহ, হাবিব, আলি হাসান, মামুন, রুহুল বারিক, রাব্বি, অফিস সহায়ক ফারুক হোসেন প্রমুখ।
সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বেত্রবতী হাইস্কুল ছাড়াও কলারোয়া পৌর সদরের শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, আলিয়া কামিল মাদ্রাসা বঙ্গবন্ধু মহিলা কলেজ, গার্লস পাইলট হাইস্কুল, মডেল হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দের সাথে সৌজন্য মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ২০০৪ সালে তালা-কলারোয়া সংসদীয় আসনে একসাথে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেন। যেটি বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১