সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লিডার্সের জায়েদ সাস্টেইন্যাবিলিটি পুরস্কার প্রাপ্তি দেশের জন্য বড় অর্জন

বেসরকারি উন্নয়ন সংগঠন ‘লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচার রিসার্চ সোসাইটি’-লিডার্সের মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক পুরস্কার ‘জায়েদ সাস্টেইন্যাবিলিটি অ্যাওয়ার্ড-২০২৩’ প্রাপ্তিকে দেশের জন্য বড়ধরণের অর্জন বলে মনে করেন বাংলদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। তিনি বলেছেন, এই পুরস্কার ওই অর্জনের পানি সংকটকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। একইভাবে সংকট নিরসনে জরুরি পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেছে।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য তুলে ধরেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। আলোচনায় অংশ নেন ওয়াটার কিপার বাংলাদেশের ব্যবস্থাপক মো. ফারুক আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, শহীদ আলীম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সানজিদুল হাসান প্রমূখ।

অনুষ্ঠানে মনজুরুল আহসান বুলবুল বলেন, লিডার্সের এই পুরস্কারপ্রাপ্তি উপকূলীয় অঞ্চলের সমস্যার আন্তর্জাতিক স্বীকৃতি। যেটা আমাদের নীতিনির্ধারকদের সচেতন করবে। যা তাদেরকে ওই অঞ্চলের পানি সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধানে নজর দিতে বাধ্য করবে। তিনি আরো বলেন, সাংবাদিকদেরও দূর্যোগের ঝুঁকিতে থাকা ওই অঞ্চলের প্রতি নজর দেওয়া প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে লেখার জন্য শুধু কপ সম্মেলন নয়, ঝুঁকিতে থাকা ওই অঞ্চলের জীবন-জীবিকার সংকটগুলো তুলে আনা প্রয়োজন।

লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, এক জমকালো অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ওই পুরস্কার তুলে দিয়েছেন। যে অনুষ্ঠানে বিশ্বের ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে ২০২০ সালে একই অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পুরস্কার দেশের বেসরকারি সংস্থাগুলোকে উন্নয়ন কাজে উৎসাহিত করবে। পুরস্কারের অর্থ (৬ কোটি টাকা) উপকূলীয় অঞ্চলের মানুষের পানি সংকটসহ অনান্য সমস্যা সমাধানে ব্যয় করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে জানানো হয়, উদ্ভাবনী ও অনুপ্রেরণামূলক টেকসই সমাধানের স্বীকৃতি হিসেবে স্বাস্থ্য, খাদ্য, শক্তি, পানি এবং গ্লোবাল হাই স্কুল ক্যাটাগরিতে জায়েদ সাস্টেইন্যাবিলিটি এই পুরস্কার দেওয়া হয়। উপকূলীয় অঞ্চলের পানি সংকট নিরসনে কাজ করার স্বীকৃতিস্বরুপ লিডার্স এই পুরস্কারের জন্য মনোনীত হয়। লিডার্স বিভন্ন ধরণের পানি প্রযুক্তি স্থাপনের মাধ্যমে উপকূলীয় মানুষের পানি সংকট নিরসনে ২০০৩ সাল থেকে কাজ করছে। এরআগে ২০১৫ সালে ওয়ার্ল্ড ওয়াটার শোকেজ পুরষ্কার এবং ২০২০ সালে দুর্যোগ যোদ্ধা হিসাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এ্যাগ্রো অ্যাওয়ার্ড পেয়েছে লিডার্স। এছাড়াও লিডার্স সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) কর্তৃক লোকাল অ্যাডাপটেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২২ প্রাপ্তির জন্য মনোনীত হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা