শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বরসা এনজিও’র বিরুদ্ধে গ্রাহকের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জে বরসা এনজিওর নামে সাধারণ মানুষের কাছ থেকে শত কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে ও যথাযথ কর্তৃপক্ষের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বরসা এনজিওর শাখা অফিসের সামনে কয়েক হাজার ভুক্তভোগীদের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উক্ত মানববন্ধনে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জির সভাপতিত্বে বক্তব্য রাখেন মথুরেশপুর বাজার কমিটির সভাপতি আমিনুর রহমান, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক মল্লিক, তাপস মন্ডল, আব্দুর জব্বার, শওকত গাজী, নাজমুস সাদাত টিপু, শেখ ওকালাত মাস্টার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, অধিক টাকা লাভের প্রলোভন দেখিয়ে উপজেলার ধলবাড়িয়া শাখা থেকে সাধারণ মানুষদের কাছ থেকে ১২৫ কোটি টাকা লোপাট করেছে বরসা এনজিও কর্তৃপক্ষ। ভিক্ষুক থেকে আরম্ভ করে দিন মজুরদের জমানো টাকা আত্মসাৎ করেছে এনজিও’র পরিচালক। প্রায় ৩ হাজারের অধিক ভুক্তভোগী বরসা এনজিওতে টাকা রেখে চরম হতাশায় দিন পার করছে।

এনজিও’র পরিচালক আনিসুর রহমান মারা যাওয়ার পর থেকে গ্রাহকের টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন বর্তমান পরিচালক আশিকুর রহমান। তবে দীর্ঘ ১ বছর গত হলেও একজনও গ্রাহকের টাকা ফেরত দেননি তিনি। দেশের বিভিন্ন উপজেলায় তাদের ২৩ টি শাখা অফিস রয়েছে। ওই সব শাখা থেকে কোটি কোটি টাকা লুটে নিয়ে দেশের বাইরে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন এনজিওর পরিচালক। জমানো টাকা ফেরত চাইতে গেলে এনজিওর পরিচালক নিজের প্রভাব খাটিয়ে ও পুলিশের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের মুখ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কোটি কোটি টাকা লুটে নিয়ে দেশের বাইরে পাড়ি জমাতে পারে পরিচালক এমনটা আশাংকা করছেন ভুক্তভোগী গ্রাহকরা।

আগামী ১০ দিনের মধ্যে গ্রাহকদের জমানো টাকা ফেরত না পেলে কঠোর আন্দোলন গড়ে তুলবেন ভুক্তভোগীরা বলে বক্তারা হুঁশিয়ারি প্রদান করেন। এছাড়া জমানো টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিস্টরা যাতে দেশে ঢুকতে না পারে, প্রয়োজনে সীমান্ত সিলগালা করে দেন: সাবেক এমপি কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে পাহারা জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক
  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স