বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহাকবি মাইকেল মধুসূদন এর জন্মস্থানে

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত

বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের জনক, ‘মেঘনাদ বধ মহাকাব্যে’র মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’ উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ।

মেলা উদযাপন কমিটির সভাপতি যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনের সাংসদ মো; নাসির উদ্দীন, যশোর-৬ কেশবপুর আসনের সাংসদ শাহীন চাকলাদার। কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএম আরাফাত হোসেন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। এ সময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. মফিজুর রহমান, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম রুহুল আমিন প্রমুখ।

২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই মধুমেলা মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মধুমঞ্চে প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রাপালা।

এছাড়া, সার্কাস, যাদু প্রদশর্নী, কৃষিমেলা, মৃত্যুকূপ, কুটির শিল্প, নাগরদোলা, বিচিত্রা অনুষ্ঠানসহ নানা রকমের পসরা বসেছে। মেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এছাড়া, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা রাখাসহ সম্পূর্ণ মেলা প্রাঙ্গণকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, ১৮২৪ খ্রিস্টাব্দের ২৫ জানুয়ারি (১২৫৩ বঙ্গাব্দের ১২ মাঘ) যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদ সংলগ্ন সাগরদাড়ি গ্রামের ঐতিহ্যবাহী দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন দত্তকুলোদ্ভব কবি মাইকেল মধুসূদন। তার বাবা রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবী দেবী। মাইকেল মধুসূদন দত্ত অসুস্থ হয়ে ১৮৭৩ খ্রিস্টাব্দের ২৯ জুন কলকাতার আলীপুরের জেনারেল হাসপাতালে দুপুর দুইটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা