শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবি

সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরায় কর্মরত পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন জেলার তালার শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির ম্যানেজার জহর আলী সরদার।

গত ২ এপ্রিল সাতক্ষীরা আমলী আদালত ৩-এ মামলাটি দায়ের করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে সম্প্রতি পিবিআইকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, সাতক্ষীরার দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ ও সাতক্ষীরার দৈনিক কালের চিত্রের পাটকেলঘাটা প্রতিনিধি শাহীন বিশ্বাস।

মামলায় উল্লিখিত পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে গত ২ এপ্রিল শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির ম্যানেজার জহর আলী সরদারের নিকট দশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়। একই সাথে মামলার বাদীকে মারপিট করে তার কাছে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে।

আদালত পিবিআইকে আগামী ২৩ মের মধ্যে মামলাটি তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন জানান, সাতক্ষীরার তালা সদরের আটারই গ্রামে শপিং ভ্যালি নামে একটি সেমাই কারখানা গড়ে উঠেছে। বিএসটিআই এর ভুয়া নিবন্ধন ব্যবহারের দায়ে ২৮ মার্চ র‍্যাব-৬ ওই কারখানায় অভিযান পরিচালনা করে। আমি এতটুকু জানি। এর বাইরে আমার কিছু জানা নেই। ওই ফ্যাক্টরির কারও সাথে কখনো মোবাইল ফোনে কিংবা সামনাসামনি আমার কথা হয়নি। আমি সেখানে যায়ও নি। হঠাৎ জানতে পারলাম আমাকে ১ নাম্বর আসামি করে পাঁচজনের নামে মামলা হয়েছে। নিঃসন্দেহে এটা হয়রানিমূলক। আমি মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সাথে মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগে বাদীর শাস্তির দাবি জানাচ্ছি।

ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ জানান, বিএসটিআই এর ভুয়া নিবন্ধন ব্যবহারের বিষয়ে আমি একটি প্রতিবেদন করি। ওই প্রতিবেদন প্রকাশের পর ওই সেমাই কারখানায় অভিযান পরিচালনা করে র‍্যাব। তাই ক্ষিপ্ত হয়ে কারখানার ম্যানেজার আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে।

এদিকে, পাঁচ সাংবাদিকের নামে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ বলেন, প্রশাসন অভিযান চালিয়ে কারখানা সিলগালা করেছে। তারা বিএসটিআই এর ভুয়া নিবন্ধন ব্যবহার করছে এটা প্রমাণিত হওয়ায় জরিমানাও করা হয়েছে। আর মামলা হলো সাংবাদিকদের নামে। এটা হাস্যকর। অবিলম্বে মামলাটি প্রত্যাহার করার আহবান জানান তিনি।

একইভাবে পাঁচ তরুণ সাংবাদিকের নামে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়কারী আহসান রাজীব। তিনি বলেন, এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস