বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিটি নির্বাচনে বিদ্রোহীদের বিষয়ে দলের অবস্থান আগের মতোই কঠোর : ওবায়দুল কাদের

সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদের ব্যাপারে দলের অবস্থান আগের মতোই কঠোর থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে শেরে বাংলার ৬১তম মৃত্যুবার্ষিকী তিন নেতার মাজার প্রাঙ্গণে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এমন মন্তব্য করেন তিনি।

দেশের পাঁচটি সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ঢাকার পাশের সিটি গাজীপুরও আছে।

গাজীপুর সিটিতে বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমকে বাদ দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ আজমত উল্লা খানকে প্রার্থী ঘোষণা করে। এরপর গুঞ্জন ওঠে জাহাঙ্গীর আলমও প্রার্থী হবেন। সবশেষ তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশন অফিস থেকে জাহাঙ্গীরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সঙ্গে তার মা জায়েদা খাতুনের নামেও সংগ্রহ করা হয়েছে মনোনয়ন ফরম। জাহাঙ্গীর আলমের প্রার্থিতা এই সিটি নির্বাচনে যোগ করেছে নতুন মাত্রা।

গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলমের মনোনয়ন কেনার বিষয়ে করা প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দলের অবস্থান আগের মতোই কঠোর থাকবে।

এ সময় অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক সম্পর্কে বলতে গিয়ে সেতুমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার নেতা ছিলেন শেরে বাংলা। আওয়ামী লীগ তাকে অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী ও মানবতাবাদী নেতা হিসেবে মূল্যায়ন করে।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনও বাংলাদেশকে আঘাতে আঘাতে জর্জরিত করছে। শেখ হাসিনার নেতৃত্বে এদের বিরুদ্ধে লড়াই করে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত আছে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের এই শিক্ষা দিয়ে গেছেন বঙ্গবন্ধু ও জাতীয় নেতারা।

নতুন রাষ্ট্রপতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তিনি একজন খাঁটি বাঙালি ও বিচক্ষণ ব্যক্তি। তিনি তাঁর কর্ম দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করবেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। তবে এবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহতবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান