মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কোস্টাল সিটিজ রেসিলিয়েন্স প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে কোস্টাল সিটিজ রেসিলিয়েন্স প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় বিডিআরসিএস সাতক্ষীরা ইউনিট ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ও দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ বিডিআরসিএস জাতীয় সদর দপ্তরের সহযোগিতায় পৌরসভার ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন লার্নিং সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হকের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, আমেরিকান রেডক্রসের কোস্টাল সিটিজ প্রকল্পের সিনিয়র ম্যানেজার হারুন-অর-রশিদ, আন্তর্জাতিক রেডক্রস ফেডারেশনের ডিজাস্টার ম্যানেজমেন্ট ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম দিপু, বাংলাদেশ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উপ-পরিচালক এএস এম আক্তার, সহকারী পরিচালক মো. শাহিনুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, খুলনা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার, সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, এস এম শওকত হোসেন, শেখ হারুন উর রশিদ, শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, সাতক্ষীরা পৌর প্যানেল মেয়র রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, পৌর কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আক্তার তপু, সাতক্ষীরা পৌরসভার প্রেজেন্টেশন উপাস্থাপন করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের প্রেজেন্টেশন উপাস্থাপন করেন যুব প্রধান মো. ইলিয়াস হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মো. রাশেদুজ্জামান রাশি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা