শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে খড় কাটা ম্যাশিনে দূর্ঘটনায় বাম হাত হারিয়েছে তানভীর!

নড়াইলের জেলার কাঞ্চনপুর গ্রামের দরিদ্র মাছ ব্যবসায়ীর ছেলে শিশু তানভীর আহমেদ (৮) অসাবধানতাবসতঃ খড় কাটা ম্যাশিনে দূর্ঘটনার শিকার হয়ে বাম হাত হারিয়েছে।

গতকাল ধোপাদাহ গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

শিশু তানভীর নোয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনির ছাত্র।

আহত তানভীরকে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তানভীরের পিতা রবিউল ইসলাম জানান, আমার বড় ভাই কালু শেখের ধোপাদহস্থ গ্রামে মাছের ঘের দেখার জন্য চাচী হাসি বেগমের সাথে শিশু তানভীর পার্শবর্তী ধোপাদহ গ্রামে যায়। এ সময় মাছের ঘেরের পাশে আন্টুর বাড়িতে খড়কাটা ম্যাশিনে খড়কাটার কাজ চলছিল। শিশু তানভীর ওই বাড়িতে গিয়ে কিছু না বুঝেই অসাবধানতাবসতঃ খড় কাটা ম্যাশিনে হাত ঢুকিয়ে দিলে ম্যাশিনে তার বাম হাতের কবজি ক্ষত-বিক্ষত হয়। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার নাইমা আক্তার শান্তা তানভীরকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে প্রেরন করেন।

তানভীরের পিতা রবিউল ইসলাম আরও জানান, বুধবার দুপুরে যশোর সদর হাসপাতালের চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে তানভীরের ক্ষত-বিক্ষত বাম হাত কেটে ফেলেছেন। সে এখন কিছুটা সুস্থ্য রয়েছে।

শিশু তানভীরের পিতা তার সন্তানের চিকিৎসার জন্য সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়