শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, উৎসব ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্টসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরার তালা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তালা উপজেলা এমপিওভুক্ত শিক্ষকবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মইনুল ইসলামের সভাপতিত্বে ও মোতাহিরুল হক শাহিন ও মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল ইসলাম, অধ্যাঃ নিলুফার বানু, প্রধান শিক্ষক মানিক চন্দ্র নাথ, জগদীশ হালদার, শিক্ষক আব্দুস সামাদ সেলিম, মতিউর রহমান, শ্যামল চৌধুরী, জাহাঙ্গীর হাসান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, সাংবাদিক আকবর হোসেন, অরুণ কুমার আইচ, মোঃ কামরুজ্জামান, সোনালী রাণী, রবিউল ইসলাম, নুর-মোহাম্মদ পাড় প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অবহেলিত। তারা সরকারি শিক্ষকদের ন্যায় ন্যায্য সুযোগ-সুবিধা প্রাপ্তির দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

মানববন্ধনে বক্তারা সরকারের নিকট দ্রুত তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

সাতক্ষীরার তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নেবিস্তারিত পড়ুন

  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
  • তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা
  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়
  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় জাতীয় সমবায় দিবস পালিত