শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলীয় এলাকার ইকো-সিস্টেম ব্যবস্থপনা ও জলবায়ু পরিবর্তনে ‘গণ-শুনানী’

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফ্যাম বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ান এইড-এর সহায়তায় ‘গণ-শুনানী’ অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মঙ্গলবার সকালে “ব্লু-ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস” প্রকল্পের মাধ্যমে ‘উপকূলীয় এলাকার ইকো-সিস্টেম ব্যবস্থপনা ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়-ক্ষতি বিষয়ক ‘গণ-শুনানী’ অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পটি উপকূলীয় এলাকার জনগোষ্ঠী-বিশেষ করে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা বৃদ্ধি, বাস্তুতন্ত্র (ইকো-সিস্টেম) ব্যবস্থপনা এবং জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়-ক্ষতি পুনরুদ্ধারে সহায়তা এবং তাদের অধিকার বাস্তবায়নে কাজ করছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক মো. হুসাইন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস এবং শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন।

এছাড়াও শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, এসিল্যান্ড মো. আসাদুজ্জামান, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সহ ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পর্যায়েরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি, দুর্যোগ ও আবহাওয়া-জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৪০ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উক্ত গণ-শুনাণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের এলাকায় আবহাওয়া-জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ক্ষয়-ক্ষতি এবং সমস্যাসমূহ সভায় তুলে ধরেন।

সভায় উপস্থিত সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগ স্ব-স্ব স্থান থেকে সরকারী সেবাসমূহ এবং করণীয় সম্পর্কে প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে স্থায়ীত্বশীল বা টেকসই উন্নয়নের জন্য স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং ভূমিকা বিষয়ে আলোচন করেন।

গণ-শুনানী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম ও “ব্লু ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস” প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দীন তালুকদার।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের