বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউটে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনার্জি, দ্য আর্থ সোসাইটি এবং বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটি যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউট’র হলরুমে সহযোগী অধ্যাপক ও
প্রশিক্ষণের প্রধান সমন্বয়কারী ড. এস.এম. নাসিফ শামস’র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য ও ক্লাইমেট পার্লামেন্ট
বাংলাদেশের সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অনারি প্রফেসর ড. বদরুল ইমাম ও এনার্জি এন্ড পাওয়ার এর এডিটর মোল্লাহ এম আমজাদ হোসেন।

প্রশিক্ষণ কর্মশালা সমন্বয় করেন দ্য আর্থ সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার (ইয়ুথ এন্ড ক্লাইমেট) মোসলেহ উদ্দিন সূচক ও সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জির প্রভাষক ড. হিমাংশু রঞ্জন ঘোষ।

প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে ৩৯; রিনিউয়েবল এনার্জি বিজনেস অপরচুনিটি ৩৯; বিষয়ক সেশন পরিচালনা করেন এনার্জি এন্ড পাওয়ার এর এডিটর মোল্লাহ এম
আমজাদ হোসেন। ৩৯; ইউটিলাইজিং ক্লিন এনার্জি টেকনোলজিস এন্ড গ্রীণ হাউজ গ্যাস মিটিগেশন অপরচুনিটি ৩৯; বিষয়ক সেশন পরিচালনা করেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. হিমাংশু রঞ্জন ঘোষ। ৩৯; ক্লিন এনার্জি টেকনোলজিস: ড্রাইভিং এনার্জি টেকনোলজি ইনোভেশন ৩৯; বিষয়ক সেশন পরিচালনা করেন ইনস্টিটিউট অব এনার্জির পরিচালক অধ্যাপক ড. এস.এম. নাসিফ শামস। ৩৯; এয়ার কোয়ালিটি মেজারমেন্ট অ্যান্ড মনিটরিং’ বিষয়ক সেশন পরিচালনা করেন বিসিএসআইআর এর সিনিয়র সাইনটিস্ট ড. এস এম আসাদুজ্জামান সুজন।

দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষাণার্থীরা তাদের পরিকল্পনা জমা দেন। আগামীতেও এই উদ্যোগ গুলো নিয়ে কাজ করবে ন্যাশশাল প্লাটফর্ম ৩৯; ইয়ুথ ফর কেয়ার। এই কর্মশালার মাধ্যমে যুবরা বায়ু দূষণের কারণ, প্রভাব এবং বায়ু দূষণ কমানোর সম্ভাব্য উপায়, নবায়নযোগ্য শক্তি এবং ইয়ুথ এডভোকেসি সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেছে।

পাশাপাশি যুবরা যেন বায়ু দূষণের কারণ, প্রভাব ও
বায়ু দূষণ কমানোর সম্ভাব্য উপায় এবং নবায়নযোগ্য শক্তি সম্পর্কে প্রচারণা চালানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশ করতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সর্বোপরি সমস্যার সমাধানমুখী নীতিগুলির পক্ষে সমর্থন আদায় করতে পারে যুবরা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে বায়ুু দূষণ সীমিত করার জন্য জাতীয় নীতি-নির্ধারকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করার জন্য তরুণদের কণ্ঠস্বর জোরদার করতে এই পরিস্থিতিতে পদক্ষেপ হাতে নিয়েছে দ্য আর্থ সোসাইটি।

আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৩ইং ও ৪র্থ ধাপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে এবং আগামী ৮ ও ৯
সেপ্টেম্বর ২০২৩ইং।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্রবিস্তারিত পড়ুন

স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষবিস্তারিত পড়ুন

স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল

নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবাবিস্তারিত পড়ুন

  • দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী
  • বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার : শামা ওবায়েদ
  • ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই : এসআরবি
  • বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
  • সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
  • ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী
  • তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
  • প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির
  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়