সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

কলারোয়ায় রায়টা বাজারে আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের মতবিনিময় সভা

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের জনসংযোগ, কর্মীসভা ও মতবিনিময় সভা অব্যাহত রয়েছে।

আওয়ামীলীগের দু:সময়ের কান্ডারি সাবেক ছাত্রলীগের লড়াকু নেতা, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তালা- কলারোয়া আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশায় দলীয় নেতা- কর্মীসহ আপামর জনগণ আজ এলাকাভিত্তিক জনসংযোগ ও মতবিনিময় সভায় একত্রিত হচ্ছেন।

এরই অংশ হিসাবে বৃহস্পতিবার(১৪ জুলাই) বিকালে কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা বাজারে স্থানীয় আ’লীগ নেতা- কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের জয়ের বিকল্প নেই। তিনি বিএনপি- জামায়াতের দেশ বিরোধী কর্মকান্ডকে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে তালা- কলারোয়ায় আ’লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা- কর্মীদেরকে ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, কয়লা ইউপি চেয়ারম্যান সোহেল রানা, কুশোডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আসলাম সহ অসংখ্য স্থানীয় ইউনিয়ন আ’লীগ নেতা- কর্মীবৃন্দ। উল্লেখ্য, তালা- কলারোয়া সংসদীয় আসনে পরিক্ষীত আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে আ’লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা তুলে ধরতে নতুন প্রজন্মের বঙ্গবন্ধুর সৈনিক নারীদের ( মহিলালীগ) উপস্থিতিতে তালা- কলারোয়াবাসির সাথে ব্যাতিক্রমধর্মী প্রচার- প্রচারণার মধ্য দিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে ভোটারদের( সাধারন মানুষ) মন জয় করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান