বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাম বিভ্রাটে চিত্রনায়িকা চমক তারা

মারুফ সরকার,স্টাফ রির্পোটার: চিত্রনায়িকা চমক তারা নাম বিভ্রাটে পড়েছেন। অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের অপেশাদারিত্ব; উশৃঙ্খলা ও শুটিং ইউনিটের পরিবেশ নষ্ট করার অভিযোগ ডিরেক্টর গিল্ড তাকে আগামী তিন মাসের জন্য মিডিয়ায় কোনো কাজে অংশ না নেয়ার সিদ্ধান্তের ফলে অনেকেই মনে করছেন চমক তারার নামে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তাই অনেক পরিচালক, অভিনয় শিল্পী ও শুভানুধ্যায়ীরা চমক তারাকে ফোন করে বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছেন।

এতে চিত্রনায়িকা চমক তারা বিব্রত বোধ করছেন। পরিচালক আবিদ হাসানের অভিযোগের ভিত্তিতে রুকাইয়া জাহান চমকে ডিরেক্টর গিল্ড আগামী ১ সেপ্টেম্বর থেকে আগামী তিন মাসের জন্য মিডিয়া থেকে বহিষ্কার করায় রুকাইয়া জাহান চমক মনগড়া গল্প বানিয়ে সিনিয়র শিল্পীদের মানহানি করছেন বলে জানিয়েছেন ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা। অথচ সংশ্লিষ্টরা বিষয় সম্পর্কে না জেনেই চমকতারাকে নানা প্রশ্ন করছেন।

চিত্র নায়িকা চমক তারা বলেন, আমার পেশাদারিত্ব, সিনিয়রদের প্রতি আমার সম্মান সম্পর্কে সবাই অবগত আছেন। শুধু নামের মিলের কারণে এ ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমি কেন অন্যের দায় বহন করবো? আমার সম্পর্কে ইন্ডাস্ট্রির সবার ভালো ধারনা রয়েছে।

নামের সাথে মিল থাকলেই একজন আরেকজনের দায় বহন করতে পারবে না। এতে আমি বিব্রত এবং মনকষ্ট ভোগ করছি। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বলেন, গত ৪ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে শুটিং স্পটে যে ঝামেলা তৈরি হয়েছিল তার জন্য অভিনয় শিল্পী সংঘের রায়ে আমি আর্থিক জরিমানা ও ক্ষমা চেয়েছি।

সে ঘটনার সমাধান প্রায় হয়ে গেছে। কিন্তু হঠাৎই কারো মতামত না নিয়ে ডিরেক্টর গিল্ড ব্যক্তিগত আক্রোশে সম্মেলন করে। সেখানে আমাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয় যা অনুচিত। কারণ আমি ডিরেক্টর গিল্ডের সদস্য নই, আমি অভিনয় শিল্পী সংঘের সদস্য। তাই ডিরেক্টর গিল্ড আমাকে নিষিদ্ধ করতে পারেনা।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস