বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শ্রমিকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা শ্রমিকলীগ নতুন আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো.ছাইফুল করিম সাবু।

কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, বিকাশ চন্দ্র দাশ, সাহাঙ্গীর হোসেন সাহীন প্রমুখ।

ছাইফুল করিম সাবু বলেন, আমরা যার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালবাসি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি আমরা সকলেই জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করব। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে বাংলার মসনদে বসাব। জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি শক্তিশালী সংগঠন। সাধারণ শ্রমিকরাই আমাদের শক্তি। আমরা যারা দায়িত্বে আছি আগামীতে নতুন প্রজন্মের নেতৃত্বে একটি শক্তিশালী শ্রমিকলীগ প্রতিষ্ঠা করে যেতে চাই।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন রাখেন পৌর শ্রমিক লীগের জহর আলী, পাটকেলঘাটা শ্রমিক লীগের বাবলুর রহমান, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ জাহিদুর রহমান খান, কলারোয়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেবহাটা শ্রমিক লীগের আবু তাহের, আশাশুনি শ্রমিক লীগের ঢালী সামসুল আলম, কালিগঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি, তালা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিএম শফিউর রহমান ডানলাপ, শ্যামনগর শ্রমিক লীগের মোহাম্মদ আলী প্রমুখ।

বর্ধিত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃত্বে আগামী ১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, ফজর আলী সবুজ, সদস্য আজিবুর রহমান আলিম, মোঃ কবিরুল ইসলাম, শেখ আজাদ আলী, মনজুরুল,শহিদুল ইসলাম বাবু, গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন,আলমগীর হোসেন, শেখ মোকসুর রহমান, সাইফুল ইসলাম, মাসুম বিল্লাহ, মিলন হোসেন, আবুল কালাম, আজহারুল, ফিরোজ হোসেন, মিজানুর রহমান, বাবলু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!