বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিনেরপোতায় রাফসান গ্রুপ কর্তৃক দখলকৃত খাস জমি উদ্ধারের দাবিতে পথসভা

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার রাফসান গ্রুপ কর্তৃক দখলকৃত খাস জমি উদ্ধারের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় বিনেরপোতা খুলনা সড়কের রহমান কলেজের সামনে লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, স্বদেশ নির্বাহী পরিচালক মাদব দত্ত, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ সভাপতি শেখ শওকত আলী, সাংবাদিক ফারুক হোসেন, লাবসা ইউপি মেম্বার হামিদা জামান মিতু ভুমিহীন নেতা ইউসুফ আলী সরদার, শেখ রেজাউল করিম রেজা প্রমূখ।

জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চলনায় বক্তারা বলেন, বিনেরপোতা বেতনানদী খননের নামে এবং ভুমিহীনদের পুনঃ বাসনের নামে নদীর পাশ্ববর্তী এলাকার খাস জায়গায় বসতী ভুমিহীন পরিবারদের উচ্ছেদ করা হয়। কিন্তু তাদের পুনঃ বাসন করা হয়নি। তবে ভোমরা স্থলবন্দর রাফসান ট্রের্ডাস নামে মালিক আবু হাসান কর্তৃক সংশ্লিষ্টদের যোগসাজে ওই ভুমিহীনদের উচ্ছেদকৃত জায়গাটি দখল করে একটি বেসরকারি প্রতিষ্ঠান করার বহুতল ভবন নির্মাণ করছেন। বক্তারা বলেন, ইতোমধ্যে ওই খাস জায়গা উদ্ধারের জন্য সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়। তবে দুঃখের বিষয় জেলা প্রশাসন আজও পর্যন্ত এব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। বিনেরপোতা বেতনানদী পাশ্ববর্তী এলাকায় রাফসান গ্রুপ কর্তৃক কাছ থেকে দখলকৃত খাস জমি উদ্ধারপূর্বক দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা